আজ দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ। দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবারের প্রতিটি উৎসবের মতো ঈদও যেন একটু ফিকে হয়ে গেছে। “ঈদ মোবারক” বার্তা এবার হয়তো ফোনেই বিনিময় হয়ে যাবে। চলতি বছরে মারণ করোনার দাপটে উৎসবের ঝলমলে দিনগুলো এখন নানা বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধির ঘেরাটোপে আবদ্ধ হয়ে পড়েছে।
Eid Mubarak!
Greetings on Eid-ul-Fitr. May this special occasion further the spirit of compassion, brotherhood and harmony. May everyone be healthy and prosperous.
— Narendra Modi (@narendramodi) May 25, 2020
রবিবার রাতে আকাশের চাঁদ দেখার পরই শুরু হয়ে গিয়েছে ঈদের উৎসব। তবে এবারের ঈদে নেই কোনো উত্তেজনা। নেই নতুন জামাকাপড় কেনার তোড়জোড়। দোকানগুলোও যেন এখন বুঝে গেছে লকডাউনের মাহাত্ম্য। তাই জামাকাপড়ের বদলে এখন শুধুই মাস্কের দোকানে ভিড়। সঙ্গে সন্ধ্যেবেলায় একসাথে বসে ইফতার, আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে জমিয়ে সিমুয়ের পায়েস খাওয়া, এসব এবারে আর হবে না, তবে উৎসবের আমেজে মেতে উঠেছে প্রতিটা পরিবারই।
Eid Mubarak! This festival is an expression of love, fraternity, peace & harmony. Eid reaffirms our belief in sharing with & caring for the vulnerable & needy. Let us carry the spirit of giving (Zakaat) on this Eid and follow social distancing norms to contain coronavirus spread.
— President of India (@rashtrapatibhvn) May 25, 2020
প্রতি বছর মসজিদে নামাজ পড়ার ছবিটা এ বছর করোনার নিষেধাজ্ঞায় ঢাকা পড়েছে। নামাজের পর সেই আত্মীয়তায় একে অপরকে বাহুবন্ধনে জড়িয়ে কোলাকুলি করা এবার আর হবে না। লকডাউনে চলতে এবার বাড়িতে বাড়িতেই আল্লাহ’র ইবাদৎ করবে সবাই। সরকারের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখেই এবার একসাথে সবাই ভাগ করে নেবে ঈদের আনন্দ।
Heartiest wishes to all on the occasion of #EidUlFitr. Let us celebrate this great festival at home. These are difficult times, but I am confident, we will overcome this challenge. My greetings to each one of you
— Mamata Banerjee (@MamataOfficial) May 25, 2020
এবারও হবে জমিয়ে খান-পান তবে একান্তই পরিজনদের সঙ্গে। তবে সামনে উপস্থিত না থাকলেও ইফতার জমবে ভিডিয়ো কলেই। এদিন তাই প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুভেচ্ছা বার্তার পাশাপাশি সবারই এখন একটাই আবেদন মানুষের কাছে, উৎসব পালন করুন, কিন্তু নিজেদের সুরক্ষার কথাটাও মাথার রেখে। যাতে খুশির ঈদ মারণ ভাইরাসকে আর নিমন্ত্রণ জানাতে না পারে।





