Bengaluru Stampede: ১১ মৃত্যুতে তীব্র বিতর্ক, মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্ক! জনগণের প্রশ্ন—মানুষের প্রাণ নিয়েও কি রাজনীতি করছে কংগ্রেস সরকার?

যেখানে একদিকে উল্লাস, সেলিব্রেশন আর আইপিএল জয়ের উৎসব—ঠিক সেখানেই কিছু দূরে ঘটে গেল ভয়ঙ্কর এক বিপর্যয়। হাজার হাজার ভক্তের ঢল নামল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। আইপিএল ট্রফি জয়ের আনন্দে উদ্বেল জনতা স্টেডিয়ামের দরজায় ভিড় জমায়। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, যেখানে আর শুধুমাত্র আনন্দ থাকেনি, জমেছে আতঙ্ক। অথচ, এই বিশাল জমায়েত সামলাতে প্রশাসনের তরফে বিশেষ কোনও প্রস্তুতির অভাব ছিল বলেই মত অনেকের।

আরসিবি-র প্রথম আইপিএল জয় কর্নাটকে তৈরি করেছিল উৎসবের আবহ। ক্রিকেটার বিরাট কোহলি, রজত পাতিদারদের ঘিরে উন্মাদনায় মেতেছিল গোটা রাজ্য। রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ নেতা, প্রশাসনিক আধিকারিক উপস্থিত ছিলেন সেই বিজয়োৎসবে। স্টেডিয়ামের ভিতরে মঞ্চ, আলোকসজ্জা আর হুল্লোড় চললেও, বাইরে তখন মানুষের কান্না আর আতঙ্কের ছবি।

সোশ্যাল মিডিয়া জুড়ে প্রশ্ন উঠতে থাকে—স্টেডিয়ামের ভিতরে যখন এত উচ্চপর্যায়ের আয়োজন, বাইরে ভিড় সামলাতে কেন ছিল না যথাযথ পদক্ষেপ? এমন অভিযোগও উঠে এসেছে যে, আগাম সতর্কতা কিংবা প্রবেশের জন্য পর্যাপ্ত গেট বা নির্দেশনা ছিল না। স্থানীয়রা জানান, স্টেডিয়ামের সামনের সড়কে প্রচণ্ড ধাক্কাধাক্কি শুরু হয় সন্ধ্যের দিকে। প্রশাসনের ভূমিকা নিয়ে এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছে জনমানসে।

ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর মন্তব্য আরও ক্ষোভ বাড়িয়ে দেয়। তিনি জানান, “এই ধরনের ঘটনা অনেকবার ঘটেছে, কুম্ভ মেলাতেও বহু মৃত্যু হয়েছে।” এমন মন্তব্যে বিস্ময় প্রকাশ করেন বহু সাধারণ মানুষ। অনেকের মতে, মৃত্যুর সংখ্যা কম হলেও প্রশাসনের দায়িত্ব এড়ানো যায় না। মুখ্যমন্ত্রীর কথায়, এই অনুষ্ঠানের আয়োজন রাজ্য সরকার করেনি, শুধু অনুমতি দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ Weather update : বৃষ্টি হবে, ঝোড়ো হাওয়াও বইবে—তবু কমবে না গরম! জানুন আবহাওয়ার আপডেট!

সূত্র অনুযায়ী, চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১ জন। আহত হয়েছেন প্রায় ৫০ জন ভক্ত। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে দুর্ঘটনার মুহূর্তেও স্টেডিয়ামের ভিতরে উৎসব বন্ধ হয়নি, বরং চলতে থাকে আনন্দযজ্ঞ। বিষয়টি ঘিরে কংগ্রেস সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে বিরোধীরা। কেউ কেউ দাবি করছেন, মানুষের মৃত্যু নিয়েও চলছে রাজনৈতিক চাপানউতোর। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত পরিস্থিতি ছিল, স্টেডিয়ামে মাত্র ৩৫ হাজার আসন থাকলেও প্রায় ২-৩ লক্ষ মানুষ জমায়েত করেছিলেন”—এই বিশাল সংখ্যার জন্যই এই বিপর্যয় বলে ব্যাখ্যা প্রশাসনের।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles