করোনা আক্রান্ত কর্মীদের জন্য ৯১ দিনের ছুটি ঘোষণা ইএসআইসি-র, ছুটিতেও কর্মীরা পাবেন ৭০ শতাংশ বেতন

করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে দেশজুড়ে মাথাচাড়া দিয়েছে, এর জেরে সৃষ্টি হয়েছে এক ভয়াবহ পরিস্থিতির। কোনও হাসপাতালে বেড নেই তো কোথাও অক্সিজেনের অভাব। কোথাও আবার মিলছে না পর্যাপ্ত চিকিৎসকও। এই অবস্থায় সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে আতঙ্ক। জীবন নাশের ভয় এখন সকলের মধ্যে। এই পরিস্থিতিতে এক বড় সিদ্ধান্ত নিল এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন বা ইএসআইসি।

তাদের তরফে ঘোষণা করা হয়েছে যে তাদের কোনও কর্মী করোনা আক্রান্ত হলে ইএসআইসি-র অধীনে থাকা হাসপাতালগুলিতে তারা নিজের ও পরিবারের বিনামূল্যে চিকিৎসা করাতে পারবে। এছাড়াও সংক্রমণের কারণে কোনও কর্মী যদি কাজে যেতে না পারেন, তাহলেও তাঁকে তিন মাসের জন্য আংশিক বেতন দেওয়া হবে। কোনও কারণে চাকরি ছেড়ে দিলে বেকার ভাতা পাওয়া যাবে। আসলে, করোনার প্রথম পর্যায়ের সময় ইএসআইসি-র কর্মীরা অনেক সমস্যার মুখোমুখি হন, সেই সমস্যা যাতে পুনরাবৃত্তি না ঘটে, তাই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন- এবার বন্ধ হচ্ছে যান চলাচল, বাস-মিনিবাস বন্ধ থাকবে টানা তিনদিন

ইএসআইসি পক্ষ থেকে জানানো হয়েছে, ইএসসির কোনও কর্মচারী বা তাদের পরিবারের সদস্যরা করোনা ভাইরাসে সংক্রমিত হলে তারা ইএসআইএসের করোনার হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন।এমনকি কোনো কর্মচারী বা তার পরিবারের কোনও সদস্য করোনায় আক্রান্ত হয় এবং অন্য বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে চান, তবে সেক্ষেত্রে তারা চিকিৎসার খরচ দাবী করতে পারেন। বর্তমানে ২১ টি ইএসআইসি হাসপাতালে করোনার চিকিৎসা চলছে, যেখানে ৩,৬৭৬ করোনার শয্যা পাওয়া যাচ্ছে। ২২৯ আইসিইউ শয্যা এবং ১৬৩ ভেন্টিলেটর বিছানার ব্যবস্থা রয়েছে।

এছাড়াও বলা হয়েছে, যদি ইএসআইসি-তে কর্মরত কোনও ব্যক্তির মৃত্যু হয়, তাহলে তাঁর পরিবারকে ১৫ হাজার টাকা দেওয়া হবে সৎকারের জন্য। ইএসআইসি-র কর্মীরা করোনায় সংক্রমণের কারণে কাজ করতে না পারলেও তাদের দেওয়া হবে ৭০ শতাংশ বেতন।

ইএসআইসি-র অন্তর্ভুক্ত কর্মীর যদি কারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে তিনি বেকার হয়ে পড়েন, তবে তিনি রাজীব গান্ধী শ্রমিক কল্যাণ যোজনায় দুই বছরের জন্য বেকার ভাতা পাবেন। অন্য কোনও কারণে বেকার হয়ে পড়লে তাকে অটল বীমা কল্যাণ প্রকল্পের আওতায় ৯০ দিনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। ওই ব্যক্তির দৈনিক বেতনের ৫০ শতাংশ হারে সহায়তা পাবে। এক্ষেত্রে কর্মীদের ইএসআইসি-র পোর্টালে যেতে হবে এবং তাদের দাবী জমা দিতে হবে। তবেই এই সুবিধা পাবেন কর্মীরা।

RELATED Articles