Everest and MDH Masala update: ভারতীয় মশলার মধ্যে অন্যতম জনপ্রিয় দুটি ব্র্যান্ড হল এভারেস্ট ও এমডিএইচ। কিন্তু এই দুই মশলার গুণগত মান নিয়ে এবার উঠল প্রশ্ন। এই দুই মশলায় এমন কিছু রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, তা শরীরে বেশিমাত্রায় গেলে ক্যানসারের ঝুঁকি বাড়বে, এমনটাই দাবী উঠেছে। আর ফলস্বরূপ, এই দুই মশলার ব্র্যান্ড আপাতত নিষিদ্ধ বাজারে (Everest and MDH Masala update)। এই নিয়ে তদন্তে নেমেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্স অথরিটি অফ ইন্ডিয়া বা FSSAI।
ঠিক কী অভিযোগ উঠেছে এভারেস্ট ও এমডিএইচ মশলা নিয়ে (Everest and MDH Masala update)?
আসলে, হংকং ও সিঙ্গাপুরে এই দুই ভারতীয় মশলা নিয়ে উঠেছে প্রশ্ন(Everest and MDH Masala update)। সূত্রের খবর, হংকং সরকারের এক বিভাগ সেন্টার ফর ফুড সেফটি (সিএফএস) নানান ভারতীয় ব্র্যান্ডের মশলার উপর নজরদারি চালিয়েছে। এই পরীক্ষার পর গত ৫ এপ্রিল এই সংস্থার তরফে জানানো হয়, এই এমডিএইচ মশলায় এমন ইথাইল অক্সাইড অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হয়েছে। সেই একই রাসায়নিক ব্যবহার হয়েছে এভারেস্টের মশলাতেও (Everest and MDH Masala update)।
আর এরপরই হংকং সরকার এভারেস্ট ও এমডিএইচ, এই দুই সংস্থার মশলা বিক্রি নিষিদ্ধ করেছে ওই দেশে (Everest and MDH Masala update)। সিঙ্গাপুর সরকারের তরফেও দাবী, এভারেস্টের ফিশ কারি মশলায় অত্যধিক পরিমাণে ব্যবহৃত হচ্ছে ইথাইল অক্সাইড। সেই কারণে সেই মশলা ওই দেশেও নিষিদ্ধ করা হয়েছে। হংকং ও সিঙ্গাপুরে যে মশলাগুলি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, সেগুলি হল- MDH মাদ্রাজ কারি পাউডার, এভারেস্ট ফিশ কারি মশলা, MDH সম্বর মশলা মিক্সড পাউডার, MDH কারি পাউডার মিক্স মশলা (Everest and MDH Masala update)।
এই ইথাইল অক্সাইড আসলে কী?
এই ইথাইল অক্সাইড সাধারণত জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয় । এটি ফসলের কীটনাশক হিসাবে ব্যবহৃত হয়। খাদ্য সামগ্রীতে এর ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।
দুই দেশের সরকারের তরফে ভারতের এই দুই মশলার ব্র্যান্ড নিয়ে অভিযোগ (Everest and MDH Masala update) আসার পরই এই নিয়ে তদন্ত শুরু করেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্স অথরিটি অফ ইন্ডিয়া বা FSSAI। এই সংস্থা স্বাস্থ্য ও পরিবার মন্ত্রকের অধীনে। মানদণ্ডের ভিত্তিতে ভারতীয় সংস্থার নানান খাদ্য সামগ্রীর পরীক্ষা করা এই সংস্থার কাজ। ইতিমধ্যেই, ভারতের বাজার থেকে এই দুই ব্র্যান্ডের মশলার নমুনা সংগ্রহ করা শুরু করেছে FSSAI (Everest and MDH Masala update)। এই দুই সংস্থার মশলা আসলে FSSAI-এর শর্তগুলো পূরণ করেছে কী না, তা খতিয়ে দেখবে তারা। তবে বলে রাখা ভালো, এই সংস্থা রফতানি করা মশলার গুণগত মান কিন্তু নিয়ন্ত্রণ করে না।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!