Mamata Banerjee slammed BJP: সামনেই লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট রয়েছে। সমস্ত রাজনৈতিক দলের নেতানেত্রীরাই নিজেদের মতো করে প্রচারে ব্যস্ত। প্রচারে কোনও খামতি রাখছেন না খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আজ, মঙ্গলবার বীরভূমে সভা করেন তিনি। আর সেই সভা থেকেই বিজেপির বিরুদ্ধে নানান বিস্ফোরক মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee slammed BJP)।
গত শনিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, চলতি সপ্তাহের শুরুতেই কোনও এক বোমা ফাটবে যার জেরে বেসামাল হয়ে পড়বে তৃণমূল। গতকাল, সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতির রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। বাতিল হয়েছে ২০১৬ সালে গোটা প্যানেল। চাকরি গিয়েছে ২৫,৭৫৩ জনের। অনেকেরই ধারণা শুভেন্দু অধিকারী হাইকোর্টের রায়ের দিকেই ইঙ্গিত করেছিলেন।
এবার এদিন বীরভূমের সভা থেকেই সেই প্রসঙ্গই টানেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee slammed BJP)। তাঁর দাবী, “বিজেপির একটা কথায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি গেছে। তাদের বলছে কিনা ৮ বছরের মাইনে সুদ সহ ফেরত দাও”।
মমতা এদিন সভা থেকে বলেন, “ভোট চলাকালীন বিজেপির এক গদ্দার বলল বোমা পাঠাব। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত রাগ তো বোমা ফাটিয়ে মেরে দে, অভিষেককেও তো খুন করতে গেছিলি, ধরে ফেলেছিলাম আমরা। তার বাড়ি পর্যন্ত রেকি করেছে, ফেসটাইমে ফোন করেছিল, আপকা সাথ বাত করনা চাতি হু। দেখা করলেই গুলি করে দিত” (Mamata Banerjee slammed BJP)।
উল্লেখ্য, গতকাল, সোমবার মুম্বই থেকে রাজারাম রেগে নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। লালবাজার সূত্রে খবর, ওই ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও অফিসের চারপাশে রেইকি করেছিল। এমনকি, অভিষেক ও তাঁর আপ্ত সহায়কের মোবাইল নম্বরও জোগাড়ের চেষ্টা করেছিল। এই ব্যক্তি আবার মুম্বই হামলার মূল চক্রী ডেভিড হেডলির সঙ্গে যুক্ত ছিল। ফলে অভিষেকের উপর নিশানা করছে জঙ্গিরা, এমনটাই অনুমান পুলিশের। তা নিয়েই এদিন এমন মন্তব্য করেন মমতা (Mamata Banerjee slammed BJP)।
এখানেই শেষ নয়, এদিন বীরভূমের সভা থেকে মমতাকে মুখ খুলতে শোনা যায় জেলবন্দি অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়েও (Mamata Banerjee slammed BJP)। মমতা বলেন, “এরা চায় যারা ওদের বিরুদ্ধে কথা বলে তাদের মেরে দাও। সত্যি যদি তোমাদের মনে হত তোমরা জিতবে তাহলে এত ভয় দেখানোর কী ছিল। ভোটের জন্যই কেষ্টকে আটকে রেখেছে। দেখবেন, ভোটের পরই ছেড়ে দেবে”।
মমতার এহেন সব মন্তব্যের (Mamata Banerjee slammed BJP) প্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, “একুশের ভোটে পায়ের সমস্যা ছিল। তার পর মাথায় চোট। এখন বলছে, মেরে ফেলতে চাইছে। আরে শাহজাহানের মতো সন্ত্রাসবাদীরা তো তৃণমূলের সঙ্গেই রয়েছে। ওদের আবার মারবে কে”।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!