BREAKING: জোর হইচই, তৃণমূলে যোগ দিচ্ছেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটার

এবার তৃণমূলে যোগ দিচ্ছেন কংরেস্ন নেতা কীর্তি আজাদ। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তিনি। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে লোকসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। আজ। মঙ্গলবার নয়াদিল্লিতে ঘাসফুল শিবিরে যোগ দেবেন এইন প্রাক্তন ক্রিকেটার।

BREAKING: জোর হইচই, তৃণমূলে যোগ দিচ্ছেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটার

ঘটনাচক্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন নয়াদিল্লিতেই রয়েছেন। চারদিনের সফরে দিল্লি গিয়েছেন তিনি। আগামী বৃহস্পতিবার তিনি বৈঠক সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এরপর তাঁর রাজ্যে ফেরার কথা।

সূত্রের খবর অনুযায়ী, এদিন প্রাক্তন বিজেপি সাংসদ তথা কংগ্রেস নেতার তৃণমূলে যোগদানের অনুষ্ঠানে হাজির থাকবেন মমতা। এদিকে আবার আজই দিল্লিতে মমতার সঙ্গে দেখা করতে পারেন গীতিকার ও কবি জাভেদ আখতার ও সাংবাদিক সুধীর কুলকার্নি।

https://twitter.com/ANI/status/1462994677334831113?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1462994677334831113%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Fformer-cricketer-former-bjp-mp-and-congress-leader-kirti-azad-to-join-tmc-in-delhi-on-tuesday-dgtl%2Fcid%2F1315144

প্রসঙ্গত, কীর্তি আজাদ  বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগবৎ ঝা আজাদের পুত্র। ১৯৮৩ সালের কপিল দেবের নেতৃত্বে যে ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জয়ী হয়, তিনি ছিলেন সেই দলের অন্যতম সদস্য। ছ’বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৭টি টেস্ট ম্যাচ এবং ২৫টি একদিনের ম্যাচ খেলেছেন। ১৯৮৬ সালে শেষ আন্তর্জাতিক এক দিনের ক্রিকেট খেলেন কীর্তি। পরে বাবাকে অনুসরন করে রাজনীতিতে আসেন। ভগবৎ ছিলেন বিজেপি নেতা। কীর্তিও বিজেপি থেকেই তাঁর রাজনৈতিক সফর শুরু করেন।

বিজেপির টিকিটে দ্বারভাঙা থেকে দু’বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন কীর্তি। কিন্তু পরে তাঁকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়। প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে দিল্লির ক্রিকেট বোর্ড ও জেলা ক্রিকেটে দুর্নীতির অভিযোগ এনেছিলেন তিনি। এই কারণে তাঁকে দল থেকে বহিষ্কৃত হতে হয়। ২০১৯ সালে কংগ্রেসের টিকিটে ধানবাদ থেকে লোকসভা নির্বাচনে লড়েছিলেন তিনি। কিন্তু জয়ী হন নি।

RELATED Articles