দেশজুড়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে, নয়া স্ট্রেন্ট বাড়াচ্ছে আশঙ্কা। ইতিমধ্যেই দেশের অনেক রাজ্যে লকডাউন ও নাইট কারফিউ ঘোষণা করা হয়েছে। তেমনই ত্রিপুরা রাজ্যেও বাড়ছে কোভিড- ১৯ আক্রান্তের সংখ্যা, ভয়বাহ আকার নিচ্ছে করোনা ভাইরাস। করোনা রুখতে পাঁচদিন লকডাউনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
রাজ্যবাসীদের মধ্যে জল্পনা শুরু হয় এই ভিডিও ঘিরে। তবে গত পাঁচদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরুতে থাকা এই ভিডিও নিয়ে সত্যতার অভাব ছিল। রবিবার মুখ্যমন্ত্রীর দফতরের বিবৃতিতে জানানো হয়, এই ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো। এই ভিডিওটি আর শেয়ার না করারও নির্দেশ দেওয়া হয়েছে। যদিও পুলিশের নজরে ভিডিওটি আসতেই তা দ্রুত সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। ভাইরাল হওয়া ভিডিও–তে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে বলতে শোনা গিয়েছিল যে, রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত গোটা রাজ্যে লকডাউন জারি করা হল।
পুলিশ জানিয়েছে, এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। অনেক রাজ্যেই লকডাউন নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে। প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে। বলা বাহুল্য, কোভিড-১৯ কেসের বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্রে সন্ধ্যা আটটা থেকে সকাল সাতটা পর্যন্ত শপিংমল বন্ধ থাকবে। মল, পর্যটন জায়গাগুলি যেখানে প্রচুর ভিড় জমে সেই সব জায়গা রাত ৮ টার মধ্যেই বন্ধ হয়ে যাবে। পাবলিক প্লেসে ৪ থেকে ৫ জনের বেশি লোক জমায়েত করা নিষিদ্ধ করেছে।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!