বাংলায় বিধানসভা নির্বাচন শুরু হয়ে গেছে! এরইমধ্যে এবার শাসক শিবিরের কপালে ভাঁজ ফেলল জঙ্গলমহল পুরুলিয়ার ২ বিধানসভার বুথ ভিত্তিক রিপোর্ট। জানা গেছে এই দুই বিধানসভায় প্রবল অন্তর্ঘাত রয়েছে তৃণমূলে! আর এই অন্তর্ঘাতের জেরে দলের অন্দরে কঠিন ‘শাস্তি’–র মুখে পড়তে পারেন সংশ্লিষ্ট নেতৃত্ব। রবিবার বেলা গড়াতে এই রিপোর্ট হাতে আসার পরেই জেলা তৃণমূল থেকে এমন ইঙ্গিতই দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পুরুলিয়া ও বান্দোয়ান বিধানসভায় দলের এমন অন্তর্ঘাতের কথা সামনে এসেছে। তবে শাসকদলে সবচেয়ে বেশি অন্তর্ঘাত হয়েছে পুরুলিয়া বিধানসভার পুরুলিয়া পুর শহরে।
আরও পড়ুন-চলে গেলেন নিমতায় তৃণমূলীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীর বৃদ্ধা ‘মা’!
সূত্রের খবর, এই পুর শহরের প্রথম সারির অধিকাংশ তৃণমূল নেতা যারা সরাসরি পুরসভার সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা তলে তলে কংগ্রেসের হয়ে কাজ করে একেবারে শেষ বেলায় প্রকাশ্যে কংগ্রেসে ভোটে দেওয়ার কথা বলেছেন বলে অভিযোগ। সূত্রের খবর, এই সংক্রান্ত কিছু ভিডিও ফুটেজ দলের জেলা নেতৃত্বের কাছে এসেছে। তা পাঠানো হয়েছে রাজ্য নেতৃত্বের কাছেও। আর এই ভিডিও নিয়েই এখন তোলপাড় পুরুলিয়ার জেলা তৃণমূলের অন্দর।
পুরুলিয়া জেলা তৃণমূলের হাতে আসা একটি ভিডিও ফুটেজ থেকে নিশ্চিতভাবে জানা গিয়েছে, পুরুলিয়া বিধানসভার মধ্যে শহর পুরুলিয়ার কোন কোন তৃণমূল নেতা কংগ্রেসের হয়ে কাজ করেছেন। তবে জেলা তৃণমূল শিবিরের উদ্বেগ আশঙ্কাকে স্তিমিত করে পুরুলিয়া শহরে ভোট করিয়েছেন তৃণমূল কর্মীরাই। রিপোর্টে তাও উল্লেখ আছে।
আরও পড়ুন-WB Election 2021: প্রচারে বেরিয়ে বিপত্তি! লকেটের চোখ রং ছোঁড়ার অভিযোগ, সন্দেহের তীর তৃণমূলের দিকে





