কৃষক আন্দোলন নিয়ে রিহানা, গ্রেটার সমালোচনায় এবার প্রসেনজিৎ ঘরনী! প্রতিবাদে ‘ফেন্টি বিউটি প্রোডাক্টস’ বয়কটের সিদ্ধান্ত 

ভারতের কৃষক আন্দোলন বিশ্ব দরবারে জায়গা করে নিয়েছে। সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন মার্কিন পপ তারকা রিহানা ও সুইডিশ পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ। আর তারপর থেকেই তাঁদের নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে ভারত জুড়ে। কেউ সমর্থন করছেন তো কেউ বিপক্ষে কথা বলছেন। ইতিমধ্যেই এই দুই নামজাদা বিদেশি সেলিব্রিটির বিরুদ্ধে দিল্লি পুলিশ স্বতঃপ্রণোদিত কেস ঠুকেছে।

আর এবার রিহানা, গ্রেটার সমালোচনা করলেন টলিউড অভিনেত্রী তথা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়।

নিজের ফেসবুক হ্যান্ডেল অর্পিতা লেখেন, ভারতে কী চলছে, সে বিষয়ে কোনও ধারণা নেই রিহানা এবং গ্রেটা থুনবার্গের। ভারতে যা হচ্ছে, তার পিছনে কী কারণ রয়েছে, সে বিষয়েও কিছু জানেন না রিহানা, গ্রেটারা। এমনকী রিহানা, গ্রেটাদের নিজেদের দেশে কী চলছে, সে বিষয়েও কি তাঁদের স্বচ্ছ ধারণা আছে? প্রশ্ন অভিনেত্রীর। রবিবার নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি স্টেটাস শেয়ার করেন অর্পিতা চট্টোপাধ্য়ায়। কৃষক আন্দোলনের প্রেক্ষিতে মার্কিন পপ তারকার টুইটের বিরুদ্ধে মুখ খোলেন জনপ্রিয় অভিনেত্রী। রিহানা এবং গ্রেটাদের আক্রমণের পাশাপাশি অর্পিতা আরও জানিয়ে দেন, এবার থেকে ‘ফেন্টি বিউটি প্রোডাক্টসও’ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রসঙ্গত ‘ফেন্টি বিউটি প্রোডাক্টসের’ মুখ হলেন রিহানা।

Deciding to boycott Fenty Beauty products ..
Rihanna and Greta Thunberg have no idea about what is happening in India and why is it happening… do they even know what is happening in their countries!!

Posted by Arpita Chatterjee on Sunday, February 7, 2021

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও একাধিক অভিনেতা- অভিনেত্রী এই ইস্যুতে নিজের মুখ খুলেছেন। যেমন কৃষক আন্দোলন নিয়ে এর আগে মুখ খুলতে দেখা যায় শ্রীলেখা মিত্রকে। ‘জাগ উঠো ইনসান’ বলে কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে যখন স্টেটাস শেয়ার করেন শ্রীলেখা, সেই সময় অর্পিতা চট্টোপাধ্যায়ের গলায় শোনা যায় ভিন্ন সুর। কৃষক আন্দোলন নিয়ে রিহানা এবং গ্রটাদের বিরোধিতায় সরব হন টলিউডের এই প্রথম সারির অভিনেত্রী।

তবে যেখানে রিহানা, গ্রেটার বিরুদ্ধে মুখ খুলে রোষানলে পড়েছেন ভারতের লেজেন্ড শচীন তেন্ডুলকর, লতামঙ্গেশকররা সেখানে অর্পিতা চট্টোপাধ্যায়কে যে ছেড়ে কথা বলবেন না তাঁরা তা বলা বাহুল্য।

অর্পিতা চট্টোপাধ্যায়ের ওই স্টেটাস প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশের তোপের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। কৃষক আন্দোলনের বিরুদ্ধে যে সব আন্তর্জাতিক ব্যক্তিত্ব মুখ খুলছেন, অর্পিতা কেন‌ও তাঁদের বিরোধিতা করছেন বলে প্রশ্ন তোলেন অনেকে। যদিও নেট নাগরিকদের একাংশের আক্রমণের মুখে অর্পিতা পড়লে, অভিনেত্রীর অনুরাগীরা এগিয়ে আসেন। রিহানা, গ্রেটাদের বিরুদ্ধে অর্পিতা যা বলছেন, তা অনৈতিক নয় বলে দাবি করেন নেট জনতার অন্য অংশ।

RELATED Articles