দেশজুড়ে চলছে করোনা হানা। করোনা ঢুকে পড়েছে দেশের হাজার জনের মধ্যে। হয়তো সংখ্যাটা ধীরে ধীরে বাড়বে। ইতিমধ্যেই সারা দেশে মৃত্যু হয়েছে ২৪ জনের। এই পরিস্থিতিতে দেশে চলছে টোটাল লকডাউন। আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত এই লকডাউন চলবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই পরিস্থিতিতে National Conference (NC)-এর প্রেসিডেন্ট ও জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাহ শ্রীনগরের তিনটি হাসপাতালের জন্য দেড় কোটি টাকা অনুদান প্রদান করলেন। শ্রীনগরের তিনটি হাসপাতাল; SMHS hospital, CD Hospital এবং GB Pant Hospital-এ এই টাকা দেওয়া হয়েছে।
Continuing our commitment to fight #COVID19, Party President and MP Srinagar Dr Farooq Abdullah today released an additional amount of Rs 1.5 Cr to Srinagar based hospitals. The amount is to be equally distributed among SMHS hospital, CD Hospital and G B Pant Hospital. pic.twitter.com/JgOojSJauA
— JKNC (@JKNC_) March 29, 2020
National Conference আজ তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানায়, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ। তাই আমাদের দলের প্রেসিডেন্ট ও শ্রীনগরের সাংসদ ডঃ ফারুখ আব্দুল্লাহ শ্রীনগরের তিনটি হাসপাতালের জন্য দেড় কোটি টাকা দান করেছেন। এই টাকা তিনটি হাসপাতাল SMHS hospital, CD Hospital এবং GB Pant Hospital এ সমহারে বন্টিত হবে।
শনিবার ডঃ ফারুখ আব্দুল্লাহ এক কোটি টাকা তার সাংসদ তহবিল অর্থাৎ MPLAD (Members of Parliament Local Area Development Scheme) থেকে দিয়েছিলেন সমগ্র জম্মু কাশ্মীরের জন্য। একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই এক কোটি টাকার মধ্যে ৫০ লক্ষ টাকা SKIMS (Sher-i-Kashmir Institute of Medical Sciences) ও বাকি ৫০ লক্ষ টাকা Budgam ও Ganderbal জেলার জন্য দেওয়া হয়েছে।
এছাড়াও জানানো হয়েছে, ডঃ ফারুখ আব্দুল্লাহর নির্দেশে অনন্তনাগের সাংসদ হাসনয়ান মাসুদি এক কোটি টাকা অনুদান করেছেন। এই টাকা Anantnag, Kulgam, Shopian ও Pulwama জেলাগুলোতে সমহারে বন্টিত হবে।






