রবিবার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। যেসব কর্পোরেট কর্মী PM-CARES তহবিলে অর্থ দিচ্ছেন তাদের এই অর্থপ্রদান Corporate Social Responsibility (CSR) অ্যাক্টিভিটি হিসাবে গৃহীত হবে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা প্রতিরোধে PM-CARES তহবিল খুলেছিলেন যেখানে দেশবাসীকে আর্জি জানিয়েছিলেন নিজের সাধ্যমত দান করার জন্য।
রবিবার সকালে Ministry of Corporate Affairs এর পক্ষ থেকে একটি সার্কুলার জারি করা হয়। সেখানে বলা হয়েছে Companies Act, 2013 এর অধীনে ৬ নং ধারায় কোনো সংস্থা যদি কেন্দ্রীয় সরকারের গঠিত কোনো তহবিলে দান করে তবে সেটি CSR অ্যাক্টিভিটি হিসাবে গণ্য হবে। কোনো কর্পোরেট কর্মীও যদি একই কাজ করেন তবে সেটিও CSR অ্যাক্টিভিটি হবে।\
https://twitter.com/nsitharaman/status/1244090501352964096
প্রসঙ্গত, PM CARES নামে যে তহবিল প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে তৈরি করেছেন, সেখানেই জনগণকে নিজের সাধ্যমত দান করতে অনুরোধ জানিয়েছেন। যে যেমন পারবেন তেমনই দান করতে বলেছেন তিনি, সে ১০ টাকা হলেও যেন দান করে মানুষ। শুধুমাত্র করোনা প্রতিরোধ নয়, আরও অন্যান্য প্রয়োজনীয় কারণেও এই তহবিলের টাকা ব্যয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
https://twitter.com/nsitharaman/status/1244097129779355648
অ্যাকাউন্ট নম্বর থেকে আইএফএসসি কোড; টাকা প্রদানের জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য তিনি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি দিয়ে দিয়েছেন। এই তহবিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একসঙ্গে মিলে দেখভাল করছেন।





