কাল ২৬শে জানুয়ারি। ৭২ তম প্রজাতন্ত্র দিবস। আর আগামীকালই ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে FAU-G মোবাইল গেম। এই গেম ভারতের বাজারে আসার আগেই গেম নির্মাণ সংস্থা nCore জানিয়েছে, অ্যানড্রয়েড ভার্সানের জন্য গেমের প্রি-রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ানো হয়েছে। মূলত অ্যানড্রয়েড ভার্সান ৮ এবং তার চেয়ে বেশি ভার্সানের স্মার্টফোনের ক্ষেত্রে এই প্রি-রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ানো হয়েছে।
প্রাথমিক ভাবে ২০২০ সালের নভেম্বর মাসে FAU-G গেমের জন্য গুগল প্লে স্টোরে প্রি-রেজিস্ট্রেশন শুরু করেছিল nCore। গেম লঞ্চ হবে একথা প্রকাশ্যে আসার পর ২৪ ঘন্টার মধ্যেই ১০ লক্ষ লোক প্রি-রেজিস্ট্রেশন করে ফেলেছিলেন। তবে অ্যানড্রয়েড ভারসানে এই গেম পাওয়া গেলেও আইওএস ভারসানে FAU-G গেম কবে পাওয়া যাবে সে ব্যাপারে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।তবে আগামীকাল থেকেই গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন ইউজাররা।
প্রসঙ্গত উল্লেখ্য, গালওয়ান উপত্যকায় চীন-ভারত সংঘাতের পরেই ভারতে বহু চীনা অ্যাপ বন্ধ করে দেওয়া হয়। তার মধ্যে কেন্দ্রীয় সরকারের অন্যতম বড় সিদ্ধান্ত ছিল জনপ্রিয় গেমিং অ্যাপ পাবজি’কে নিষিদ্ধ ঘোষণা। এরপরই ‘আত্মনির্ভর ভারত’- গড়ার লক্ষ্যে নতুন গেম FAU-G বানিয়েছে nCore Games। জানা গিয়েছে, গালওয়ান ভ্যালির লড়াইয়ের অংশও নাকি দেখানো হবে এই গেমের মাধ্যমে l
২০২১ সালের শুরুতেই টুইট করে বলিউড অভিনেতা অক্ষয় কুমার জানিয়েছিলেন, ২৬শে জানুয়ারি ভারতে লঞ্চ হবে FAU-G। টুইটে অক্ষয় লিখেছিলেন, “দেশের ভিতরে হোক বা সীমান্তে, সব সমস্যায় হাজির ভারতের বীররা। তাঁরা ভয়ডরহীন এবং একত্রিত নিরাপত্তারক্ষী। আমাদের FAU-G।“






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার