এবার আর জোর করে বুথে ঢোকা হবেনা! বিতর্ক উস্কে বেফাঁস মন্তব্য সাঁইথিয়া ব্লক তৃণমূল সভাপতির

বাংলায় বিধানসভা নির্বাচন আসন্ন বলাই যায়। হাতে সময় আছে আর দুই থেকে আড়াই মাস।
একুশের নির্বাচন যে যথেষ্টই আশঙ্কার হতে চলেছে তা বলা বাহুল্য। এক‌ই সঙ্গে এবারের নির্বাচন হতে চলেছে নিশ্ছিদ্র। নির্বাচন কমিশন এবার থেকে বুথে কড়াকড়ি করতে চলেছে। আগের মতো আর বেপরোয়া ভাবে বুথ ঢোকা যাবে না। বীরভূমের সাঁইথিয়ায় বক্তব্য রাখতে গিয়ে এয়ন‌ই বেফাঁস মন্তব্য করে বসলেন সাঁইথিয়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি।

ওই সভায় তৃণমূলের ব্লক সভাপতি সাবের আলি বলেন, দল যেভাবে কাজ করছে তা খুব উত্সাহের। কিন্তু নির্বাচন কমিশন এবার যেভাবে আসছে, কড়াকড়ি করছে তাতে আমরা আগে যেভাবে বুথে ঢুকেছিলাম, যদিও গোপনীয় এটা, এবার তা পারব না। যেভাবে ভোটটা আগে করেছিলাম এবার আর তা করা যাবে না। প্রত্যেকটা মানুষকে আমরা বুথে ঢুকিয়ে দিতাম বা নিজেরা বেপরোয়াভাবে বুথে ঢুকে যেতাম তা আর করা যাবে না।

ভোটের আবহে তৃণমূল নেতার ওই  বক্তব্য দাবানলের মতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তবে কি এবার নির্বাচন কমিশন কড়াকড়ি করতে চলেছে ভেবেই কি আশঙ্কা দানা বাঁধছে বীরভূমের তৃণমূল শিবিরে? তাহলে কি আগের ভোটগুলিতে জালিয়াতি হয়েছে যা খোদ তৃণমূলের নেতার মুখ দিয়ে বেরিয়ে পড়ল? এমনই প্রশ্ন উঠছে জেলার রাজনৈতিক মহলে।

RELATED Articles