প্রথম পোস্টিংয়েই ঘুষ খেয়ে অভিযুক্ত মহিলা অফিসার! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

চাকরি জীবনের প্রথম পোস্টিংয়েই চাইলেন ঘুষ! অভিযুক্ত উত্তরপ্রদেশের মহিলা অফিসার। ঘুষ চাওয়ার ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড উত্তরপ্রদেশের শামলীর এক মহিলা ড্রাগ ইনস্পেক্টর। ড্রাগ ইনস্পেক্টরের নাম নিধি পাণ্ডে। ঘুষ চাওয়ার ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই সাসপেন্ড হলেন তিনি। ভাইরাল সেই ভিডিয়ো।

বর্তমানে সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, উত্তরপ্রদেশের শামলী শহরের এক ড্রাগ ইনস্পেক্টর ছিলেন নিধি। ড্রাগ ইনস্পেক্টর হিসাবে শামলী থেকেই চাকরি জীবন শুরু করেছিলেন তিনি। অভিযোগ উঠছে, সম্প্রতি একটি ওষুধের দোকানে হানা দিয়েছিলেন নিধি এবং তাঁর দল। আর সেখানেই কিছু ‘অসঙ্গতি’ ধরা পড়ে তাঁর চোখে। তবে সে নিয়ে কোনও ব্যবস্থা না নিয়ে তার বদলে ঘুষ চান বলে অভিযোগ।

বর্তমানে ভাইরাল সেই ভিডিয়োয় নিধিকে বলতে শোনা যায়, ‘‘দর কষাকষি করবেন না। আপনি দোকান চালাতে চান কি না বলুন।’ তিনি আরো বলেন, দোকান চালাতে চাইলে যে টাকা দেবেন বলেছেন, সেটা বার করে দিয়ে দিন। অন্যথায়, আমাকে ব্যবস্থা নিতে হবে। অফিসারের মুখে শোনা যায় কড়া কথা, “আপনার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলে নিজেই বুঝে নেবেন।’’

আরও পড়ুনঃ আধ ঘণ্টার শুনানির পর সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন খারিজ চট্টগ্রাম আদালতে!

‘সচিন গুপ্ত’ নামে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা এই ভিডিয়োটি ভাইরাল হতেই হইচই শুরু হলো উত্তরপ্রদেশে। কর্তৃপক্ষের তরফে নিধিকে সাময়িক ভাবে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে।সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, এর আগেও নিধির ঘুষ নেওয়ার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তবে তার পরিপ্রেক্ষিতে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

RELATED Articles