মেডিকেল রিপোর্ট এসেছে সুজয় কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra) ওরফে কালীঘাটের কাকুর। সুজয় কৃষ্ণ ভর্তি রয়েছেন ফুলবাগানে অ্যাপোলো হাসপাতালে। রয়েছেন ভেন্টিলাইজেশনে আই সি সি ইউ তে। আর সেই তথ্য নিশ্চিত করা হয়েছে হাসপাতালের সুপারিনটেনডেন্ট, প্রেসিডেন্সি কারেকশনাল হোমের তরফেও।
এদিকে, সুজয় কৃষ্ণ ভদ্র আদালতে হাজির না থাকায় আগামী ৬ জানুয়ারি অবধি এই মামলা মুলতবি রইল। তবে ওই দিন ভার্চুয়াল প্রোডাকশন হতে হবে অভিযুক্ত দের যারা এখন প্রেসিডেন্সি কারেকশনাল হোমে নেই।
প্রাথমিক দুর্নীতি মামলা অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর হার্টের সমস্যা রয়েছে। গত সোমবার প্রেসিডেন্সি জেলের ভিতরে অসুস্থ হয়ে পড়েন তিনি। আচমকাই সংজ্ঞা হারান। জেল থেকে দ্রুত তাঁকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর কাকু’র আইনজীবী আদালতে এই আবেদন করেন, আলিপুরের বেসরকারি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করার জন্য।
আরও পড়ুনঃ প্রথম পোস্টিংয়েই ঘুষ খেয়ে অভিযুক্ত মহিলা অফিসার! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
ওই হাসপাতালে এর আগেও ‘কাকু’র চিকিৎসা হয়েছে। এমনকি তাঁর অস্ত্রোপচারও হয়েছিল ওই হাসপাতালে। আদালতের অনুমতি নিয়ে ‘কাকু’কে সোমবার দিন এসএসকেএম থেকে আলিপুরে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায়, ‘কাকু’র শারীরিক অবস্থার ফের অবনতি হয়েছে। তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখতে হচ্ছে। হাসপাতালে তাঁর একাধিক শারীরিক পরীক্ষাও করা হয়। তিনি ছিলেন মেডিক্যাল দলের পর্যবেক্ষণে।





