Firecracker explosion Lord Jagannath Chandan Yatra: আর কিছুদিন পরই রয়েছে রথযাত্রা। সেই উপলক্ষ্যে এখন থেকেই পুরীতে সাজো সাজো রব। শুরু হয়েছে প্রস্তুতি। কিন্তু এরই মধ্যে ঘটে গেল বড় অঘটন। জগন্নাথদেবের চন্দন যাত্রায় বিস্ফোরণের জেরে আগুনে ঝলসে গেলেন একাধিক ভক্ত (Firecracker explosion Lord Jagannath Chandan Yatra)। মৃত্যু হয়েছে ৩ জনের।
কী ঘটেছিল ঘটনাটি (Firecracker explosion Lord Jagannath Chandan Yatra)?
রথযাত্রা উৎসবের জন্য সেজে উঠেছে শ্রীক্ষেত্র। গতকাল, বুধবার ছিল জগন্নাথদেবের চন্দন যাত্রা। সেই উপলক্ষ্যে নরেন্দ্র পুষ্করিণী সরোবরে জমায়েত হয়েছিলেন ভক্তরা। সেখানে আতশবাজি ফাটাচ্ছিলেন কিছু ভক্ত। আর তাতেই ঘটে যায় বড় বিপত্তি (Firecracker explosion Lord Jagannath Chandan Yatra)।
জানা গিয়েছে, সেই আতশবাজির ফুলকি এসে পড়ে বাজির স্তুপের উপর। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ শুরু হয় (Firecracker explosion Lord Jagannath Chandan Yatra)। বাজি ফাটতে শুরু হয়। সেখানে উপস্থিত লোকজন আগুনে ঝলসে যান বলে খবর। কেউ কেউ প্রাণে বাঁচতে ঝাঁপ দেন সরোবরের জলে। প্রায় ৩০ জন ঝলসে যান বলে জানা গিয়েছে। এদের মধ্যে একাধিক শিশুও রয়েছে।
স্থানীয়রাই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। জানা গিয়েছে, এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে (Firecracker explosion Lord Jagannath Chandan Yatra)। চন্দন যাত্রায় এমন অপ্রীতিকর ঘটনা ঘটায়, এতজনের মৃত্যু ও আহত হওয়ার খবরে শোকপ্রকাশ করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। আহতদের যাতে দ্রুত চিকিৎসা হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। আহতদের চিকিৎসার খরচ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও।
বলে রাখি, পুরীর জগন্নাথদেবের মন্দিরের আদলেই দিঘাতেও তৈরি হচ্ছে জগন্নাথদেবের মন্দির। ওড়িশার প্রধান আকর্ষণই হল জগন্নাথদেবের মন্দির। কিন্তু অনেকেই রাজ্য পেরিয়ে পুরীতে জগন্নাথদেবের দর্শন করতে যেতে পারেন না। সেই কারণেই দিঘাতে জগন্নাথদেবের মন্দির তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। শীঘ্রই তা উদ্বোধন হবে। তবে সেই দিনক্ষণ, তারিখ এখনও জানা যায়নি।





