জি বাংলার নতুন রান্নার শো থেকে বাদ, এবার নতুন শো নিয়ে হাজির সুদীপা, কোন চ্যানেলে আসছে ‘সুদীপার সংসার’?

একসময় জি বাংলার রান্নাঘরের মধ্যমণি ছিলেন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। একা হাতে একটি গোটা শোয়ের পরিচালনা করেছিলেন এক যুগেরও বেশি সময় ধরে। রান্নাঘরে সঞ্চালনার মাধ্যমেই হাজার মানুষের ভালোবাসা পেয়েছেন তিনি। তবে বর্তমানে তাকে আর দেখা যায় না রান্নাঘরে। ২০০৫ সাল থেকে জি বাংলার জনপ্রিয় শো রান্নাঘরে দেখা যেত সুদীপাকে (Sudipa Chatterjee)। ‌মাঝে অন্তঃসত্ত্বা‌ থাকাকালীন রান্নাঘরে সঞ্চালনার দায়িত্ব থেকে ছুটি নেন তিনি। সেই দায়িত্ব সামলে ছিল অপরাজিতা আঢ্য। ২০১৮-২০২০ সালে অপরাজিতা আঢ্যকে দেখা যেত রান্নাঘর শোয়ের সঞ্চালনাতে। তবে ২০২২ সালে বন্ধ হয় রান্নাঘর শো। তারপর আর নতুন কোন প্রজেক্টে দেখা মেলেনি সুদীপার। ‌ আপাতত তিনি ব্যস্ত রয়েছেন তার শাড়ি গয়নার বুটিক নিয়ে। সঙ্গে সুদীপার (Sudipa Chatterjee) নিজস্ব রেস্তোরা রয়েছে। বরাবরই ব্যবসায় মন দিয়েছেন অগ্নিদেব ঘরণী।

সুদীপার (Sudipa Chatterjee) রান্নাঘরের বদলে বন্ধনে বন্ধন

সুদীপা চট্টোপাধ্যায়কে (Sudipa Chatterjee) ছাড়াই জি বাংলার আরেকটি শো, রান্নার শো। রন্ধনে বন্ধন.. ভালোবাসার রান্না শুরু হয়েছে। জি বাংলার রান্নাঘর ছিল দর্শকদের বেশ পছন্দের। ‌১১ বছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়েছিল জি বাংলার রান্নাঘর।‌ তারপর জি বাংলার রান্নাঘর বন্ধ হয় তার পরিবর্তে চালু হয় ঘরে ঘরে জি বাংলা। তবে জি বাংলা রান্নাঘরের মত টিআরপি তুলতে পারেনি এই শো। তাই মনে করা হচ্ছে এই সঠিক বাদ দিয়ে ফের রান্নার নতুন শো নিয়ে এসেছে জি বাংলা। ওই স্লটেই এবার দেখা যাবে রন্ধনে বন্ধন। এই রান্নার অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে রয়েছেন গৌরব-ঋদ্ধিমা। ছোট পর্দার ব্যোমকেশ সত্যবতীকে দেখা যাবে এবার নতুন ভূমিকায়। এই জুটির জনপ্রিয়তা আকাশছোঁয়া। তাই এবার টিআরপি তোলার ভার দেওয়া হল সব্যসাচী চক্রবর্তীর ছেলে বৌমাকে।

আগামী ২০ মে থেকে জি বাংলার পর্দায় শুরু হয়েছে রন্ধনে বন্ধন.. ভালোবাসার রান্না। সোম থেকে শনি বিকেল সাড়ে ৪টেয় সম্প্রচার হয় এই অনুষ্ঠান।এই শো সঞ্চালনার দায়িত্বে রয়েছেন কর্তা গিন্নি দুজনে। কখনো কর্তা গিন্নি কখনো জা এসে একসাথে রান্না ঘরের দায়িত্ব সামলাচ্ছেন। ‌নিজেদেরকে কুকিং স্কিল দেখাতে আসছেন অনেকেই। তাদের উৎসাহ দিচ্ছেন গৌরব-ঋদ্ধিমা জুটি।

সুদীপার সংসার-এর (Sudipa Chatterjee) ঘোষণা

এবার সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) ঘোষণা করল নিজের নতুন শো-এর। সুদীপার সংসার শুরু হতে চলেছে শীঘ্রই। কোন চ্যানেল নয় এই শো দেখা যাবে ইউটিউবে। এবার শোয়ের আপডেট জানালেন সুদীপা।‌ আগেই সুদীপার সংসারের বিষয়ে তিনি জানিয়েছিলেন। সুদীপা জানিয়েছেন তাঁর অনুরাগীরা তাকে রান্নাঘরে দেখতে চাইলেও অভিনেত্রী (Sudipa Chatterjee) নিজেকে সেখানে সীমাবদ্ধ রাখতে চান না। এবার আসছে সুদীপার সংসার যেখানে রান্নার নানা টিপস দেবেন তিনি তেমনি নারী স্বাধীনতা নারীদের নিজেদের পায়ে দাঁড়ানোর বিষয়ে নানা কথা বলবেন।

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) তার নিজের শোয়ের পোস্ট শেয়ার করেন। এই শো ইউটিউবে দেখা যাবে অভিনেত্রীর নিজের চ্যানেলে। এই শোতে বাবুল সুপ্রিয়র সঙ্গে হাত মিলিয়েছে সুদীপা (Sudipa Chatterjee)। সুদীপা ও বাবুল দুজনে মিলে গেয়েছেন এই শো এর টাইটেল ট্র্যাক। সেটার আপডেট ও সুদীপা শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

RELATED Articles