সাবাশ! প্রথমবারের মতো পাক সীমান্তে মোতায়েন ভারতীয় মহিলা সেনা!

ভারতীয় মহিলা সেনাদের ওপর এবার বড় দায়িত্ব আরোপ করল ইন্ডিয়ান আর্মি। প্রথমবারের মতো পাক সীমান্তে মহিলা সেনা মোতায়েন করা হলো। ভারতীয় সেনার Riflewomen প্রথমবার এলওসি-র কাছে সীমান্ত পাহারার দায়িত্বে থাকবে।

এর আগে ভারতীয় সেনায় খুবই কম সংখ্যক মহিলা নিয়োগ করা হত। তাঁদের সাধারণত লেখাপড়ার কাজের দায়িত্বে রাখা হত। ফাইটিং আর্মস, আর্মড কপ্স, মেকানাইজড ইনফেট্রি ও আর্টিলেরির মতো গুরুত্বপূর্ণ বিভাগে মহিলাদের নিয়োগ করা হত না। তবে গত বছরই ভারতীয় সেনায় ৫০ জন মহিলাকে নিয়োগ করা হয়েছে। তাদের সেনা হিসাবে তৈরির করার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বর্তমানে জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় দশ হাজার ফিট উঁচ্চতায় সাধনা পাসের কাছে মহিলা সেনাদের এই বিশেষ দলটিকে ডিউটি দেওয়া হয়েছে। মহিলা সেনাদের এই দলটিকে আধাসেনা বাহিনী অসম রাইফেল্স-এর ডেপুটেশনের ভিত্তিতে উত্তর কাশ্মীরের তঙ্গধর সেক্টরে মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে।

এই দলের নেতৃত্বে রয়েছেন ক্যাপ্টেন গুরসিমরন কউর। বর্তমানে ৩০ জন সেনা রয়েছেন এই দলটিতে। গুরসিমরন আর্মি সার্ভিস কপ্স-এর সঙ্গে যুক্ত তিনি। তাঁর বাবা ও দাদুও ভারতীয় সেনায় ছিলেন। ভারতীয় সেনার এক আধিকারিক জানিয়েছেন, মহিলা সেনাদের এই দলটিকে এলওসি-র কাছে থাকা চেকপোস্ট তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে মহিলাদের সুরক্ষার দায়িত্বও বর্তাবে তাঁদের উপর। ওই এলাকা দিয়ে সীমান্তের ওপার থেকে অস্ত্র ও ড্রাগসের চোরাচালান হয় বলে গোয়েন্দাদের রিপোর্ট রয়েছে। ফলে মহিলা সেনাদের যে বড়সড় দায়িত্ব পালন করতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও অন্যান্য খবর