রহস্য দানা বেঁধেছিল হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে। পরিবার এবং বঙ্গ বিজেপি নেতৃত্ব চেয়েছিল তদন্ত করুক সিবিআই। কিন্তু সেই আর্জি খারিজ হয় কলকাতা হাইকোর্টে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে এবার এই রহস্যমৃত্যুর তদন্তভার গেল সিবিআইয়ের হাতেই। বুধবার এ ব্যাপারে কেন্দ্র ও রাজ্য সরকারকে স্পষ্ট নোটিশও পাঠিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
১৩ই জুলাই সকালে রায়গঞ্জের বালিয়াতে একটি দোকানের সামনে থেকে বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর হাত বাঁধা ছিল। পকেটে পাওয়া যায় সুইসাইড নোটও। কোনও দিক না বিচার করেই পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়ে দেয় এটা শুধুই আত্মহত্যার ঘটনা।
কিন্তু বিধায়কের পরিবার দাবি করে যে তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ একই অভিযোগ করে জানান, সম্ভবত রাজনৈতিক কারণেই খুন হতে হয়েছে উত্তর দিনাজপুরের এই বিধায়ককে। সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন বিধায়কের স্ত্রী। সেই আর্জি খারিজ করে আদালত তদন্তের দায়িত্ব দেয় সিআইডি–কে। মৃতের পরিবার, রাজ্য বিজেপি— কেউই এই রায়ে খুশি ছিলেন না।
এরই মধ্যে বিধায়কের মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান দিল্লির আইনজীবী শশাঙ্ক শেখর ঝা এবং সাংবাদিক স্যাভিও রডরিগ্স। তার ৬ সপ্তাহের মাথায় এ ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল বিচারপতি অরুণ মিশ্রের বিশেষ বেঞ্চ। দ্রুত তদন্ত শুরু করার নির্দেশ দিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে পাঠানো হয়েছে নোটিশও।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!