রাজ্যসভায় মনোনীত হলেন প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ

এবার রাজ্যসভায় মনোনীত হলেন প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাকে রাজ্যসভায় মনোনীত করেন। কেন্দ্রের তরফ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এরকমটাই জানা গিয়েছে। সংবিধানের ৮০ নং আর্টিকেলের ১নং ধারা অনুযায়ী, রাষ্ট্রপতি গগৈকে উচ্চকক্ষে নির্বাচিত করেছেন কারণ আরেকজন মনোনীত সদস্য অবসর নিয়েছেন। গতবছর ১৭ই নভেম্বর ঐতিহাসিক অযোধ্যা রায়ের পর গগৈ প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেন।

RELATED Articles

Leave a Comment