১৯৯০ সালে চার বায়ুসেনা হত্যা মামলায় দোষী সাব্যস্ত হলেন জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের সভাপতি ইয়াসিন মালিক সমেত আরও ছয়জন। সোমবার টাডা আদালত এই রায় দেন। তাদের বিরুদ্ধে ভারতীয় বায়ুসেনার অফিসার রবি খান্না সমেত আরও তিনজনের হত্যার অভিযোগ ছিল।
২৫ জানুয়ারি, ১৯৯০ সালে এয়ারফোর্স আধিকারিক দের উপর গুলি চালানো হয়েছিল যার ফলে ৪ জন বায়ুসেনা আধিকারিক শহীদ হয়েছিলেন। এরপর এই হত্যার তদন্ত সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়।অভিযোগ প্রমাণিত হওয়ার পর টাডা আদালত এই হত্যা কাণ্ডে ইয়াসিন মালিক ছাড়া জাভেদ আহমেদ মীর, মঞ্জুর আহমেদ, নানা জি, আলী মোহম্মদ মীর, শৌকত আহমেদ আর জাভেদ আহমেদ কে দোষী সাব্যস্ত করেছে।





