গ্রেফতার হলেন বেঙ্গালুরুতে সাম্প্রদায়িক দাঙ্গায় নাম জড়ানো কংগ্রেসের শীর্ষ নেতা ও প্রাক্তন মেয়র সম্পথ রাজ

বেঙ্গালুরুর মতো শহরে সাম্প্রদায়িক দাঙ্গায় মদত দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন কংগ্রেসের শীর্ষ নেতা ও বেঙ্গালুরুর প্রাক্তন মেয়র আর সম্পথ রাজ (R Sampath Raj)। এতদিন পর্যন্ত পলাতক ছিলেন এই রাজনৈতিক ব্যক্তিত্ব। অবশেষে আজ অর্থাৎ সোমবার এই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত হিসেবে ওই নেতাকে গ্রেফতার করল সিটি ক্রাইম ব্রাঞ্চ পুলিশ (City crime branch police)।

চলতি বছরের ১১ই আগস্ট তাদের নবীর অবমাননার জন্য ক্ষুব্ধ জনতা কংগ্রেস বিধায়ক আখন্ড শ্রীনিবাস মুর্তির বাড়ি ছাড়াও ৬০টিরও বেশি গাড়ি এবং ডিজে হল্লি ও কেজি হল্লি থানা পুড়িয়ে দেয়। এদিকে, পাল্টা পুলিশের গুলিতে ৩ বিক্ষোভকারীর মৃত্যু হয়। এই হিংসার ঘটনায় অভিযুক্ত ৩৭৭ জনেরও বেশি অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক চার্জশিটে পুলিশ জানিয়েছে, দাঙ্গার অন্যতম প্রধান কারণ ছিল কংগ্রেসের অভ্যন্তরীণ দলীয় বিরোধ।

দাঙ্গার মূল উস্কানিদাতা হিসেবে চার্জশিটে সম্পথ রাজ ছাড়াও কংগ্রেসের আর এক নেতা আবদুল জাকিরের নাম উল্লেখ করে পুলিশ। অন্যদিকে, করোনায় আক্রান্ত হয়ে ব্যাপটিস্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে দাবি করেন সম্পথ রাজ। পরে পুলিশ তাঁকে তাদের হেফাজতে নিতে হাসপাতালে গেলে সেখান থেকে পালিয়ে যায় সম্পথ। তাঁকে পালাতে এবং বিমান ধরে অন্যত্র চলে যেতে সাহায্য করেছিল তাঁর সহযোগী রিয়াজউদ্দিন। সোমবার বিকেলে তাকে গ্রেফতার করে পুলিশ।

একটি সর্বভারতীয় পত্রিকায় বেঙ্গালুরু পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘অবশেষে সম্পথ রাজের সহযোগী রিয়াজউদ্দিনের দেওয়া সূত্র ধরেই আমরা তাকে গ্রেফতার করতে পেরেছি। মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলনে করে এই ঘটনার ব্যাপারে বিশদ জানানো হবে।’

RELATED Articles