বড়সড় নাশকতার ছক রাজধানীতে! দিল্লি পুলিশের তৎপরতায় ধরা পড়ল দুই জইশ জঙ্গি

ফের দিল্লির (Delhi) বুকে বড়সড় নাশকতার ছক কষেছিল জইশ-ই-মহম্মদ (Jaosh-e-Mohammed)। কিন্তু এবারের মতো রক্ষা করল দিল্লি পুলিশ। তাঁদের তৎপরতাতেই বেঁচে গেল রাজধানী। এর আগেও চলতি বছরের অগাস্ট মাসেও বড়সড় জঙ্গিহানা (terrorist attack) আটকায় দিল্লি পুলিশ। অপরাধীদের ধরার পাশাপাশি ১৫ কেজি আইইডি বিস্ফোরকও উদ্ধার করে দিল্লি পুলিশ।

উল্লেখ্য, গত কাল অর্থাৎ সোমবার রাতে কুখ্যাত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে জড়িত দুই জঙ্গিকে অপারেশন চালিয়ে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। রাজধানীর বুকে বড়সড় হামলার ছক কষেছিল করছিল। সূত্র মারফত খবর পেয়ে এই অপারশেনের সিদ্ধান্ত নেয় দিল্লি পুলিশ।

ওই দুই অপরাধীকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। দিল্লি পুলিশের এক আধিকারিকের কথায়, জম্মু কাশ্মীরের বাসিন্দা দুই জঙ্গি সারাই কালে অঞ্চলে মিলেনিয়াম পার্কের কাছে আস্তানা গেড়েছিল। তাঁদের কাছে ২টি সেমি অটোমেটিক পিস্তল, দশ রাউন্ড গুলি ছিল। রাত ১০.১৫ মিনিট নাগাদ পুলিশের জালে ধরা দেয় তারা।

ওই দুই জঙ্গির মধ্যে একজনের নাম সানাউল্লাহ মীর। সে বারামুলা অঞ্চলের পালা মহল্লার বাসিন্দা। মাত্র ২২ বছর বয়স তার। অন্যজনের নাম আসরফ খানা। কুপওয়ারার হাটমুল্লা গ্রামের বাসিন্দা সে।

RELATED Articles