চতুর্থ দিনে সোনার দাম আরও কমলো। গত চার দিন ধরে সোনার দামে লাগাতার পতন অব্যাহত থাকল ভারতের বাজারে। বুধবার এমসিএক্স সূচকে জুন ফিউচার দর অনুযায়ী সোনার দাম প্রতি ১০ গ্রামে ০.২৩% পতনের ফলে দাম যাচ্ছে ৪৫,৫২০ টাকা।
সোনার পাশাপাশি এবার রুপোর দামও কমলো। এমসিএক্স সূচকে রুপোর দরেও ০.৪% পতনের ফলে প্রতি কেজির দাম হল ৪২,৮৭০ টাকা।
প্রধানমন্ত্রী মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে জানান করোনা মোকাবিলা দেশের অর্থনীতির যে ব্যাপক ক্ষতি হয়েছে তাঁকে চাঙ্গা করতে কেন্দ্রের তরফ থেকে ২০লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তার ফলে বিনিয়োগকারীদের মধ্যে ক্ষতির আশঙ্কা কিছুটা কমেছে, এবং এ দিন সকাল থেকে বেশ চাঙ্গা হয়েছে শেয়ার বাজার।
আন্তর্জাতিক বাজারে এ দিন সোনার দাম ঊর্ধ্বমুখী। স্পট গোল্ড সূচকে সোনার দাম ০.৩% বেড়ে প্রতি আউন্সে ১,৭০১.৪৪ ডলার যাচ্ছে।





