উপলক্ষ্য করোনার ত্রাণের জন্য টাকা জোগাড়, যৌনমিলনের ভিডিও ইউটিউবে আপলোড করলেন লন্ডনের সাংবাদিক!

ত্রাণের জন্য টাকা তুলতে গিয়ে প্রাণ যায় যায় অবস্থা হল লন্ডনের এক সাংবাদিকের। না, হাতে না, ভাতেই মৃত্যু হতে যাচ্ছে তাঁর। করোনা ভাইরাসের আতঙ্কে নাজেহাল গোটা বিশ্ব। করোনার চিকিৎসা করতে গিয়ে বিশ্বের সমস্ত দেশের অর্থনীতি একেবারে তলানিতে ঠেকেছে। সেই কারণে বিভিন্ন শিল্পপতি থেকে শুরু করে সেলিব্রিটি নিজেদের মতো করে অর্থ সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। 

লন্ডনের এক সাংবাদিক নতুন এক উপায় বার করেছেন অর্থ সংগ্রহের জন্য। জনপ্রিয় ইংরেজি পত্রিকা ‘সান ইউকে’তে প্রকাশিত খবর অনুযায়ী, লন্ডনের এক সাংবাদিক ও তার বয়ফ্রেন্ড সঙ্গমরত অবস্থায় ভিডিও শ্যুট করে ইউটিউবে আপলোড করে দেন। তাতে যা টাকা উঠবে তা নাকি ত্রাণ তহবিলে জমা করবেন ওই সাংবাদিক!

উপলক্ষ্য করোনার ত্রাণের জন্য টাকা জোগাড়, যৌনমিলনের ভিডিও ইউটিউবে আপলোড করলেন লন্ডনের সাংবাদিক!

ইউটিউবে সেই ভিডিও আপলোড হওয়া মাত্রই ঝড়ের গতিতে হতে থাকে শেয়ার, ভিউ-ও বাড়তে থাকে লাফিয়ে লাফিয়ে। তবে এই ব্যাপারটি মোটেই ভালো ভাবে নেননি ঐ মহিলার অফিসের বস্। কীভাবে এক সাংবাদিক এই রকম করতে পারেন তা নিয়ে কথা উঠেছে। তাঁর চাকরি নিয়েও পড়েছে টানাটানি।

অফিস থেকে নির্দেশ এসেছে, যত তাড়াতাড়ি হোক ভিডিওটি যেন ডিলিট করে দেওয়া হয় ইউটিউব থেকে। তবে সেই মহিলা অবশ্য জানান, ভিডিওটি মোটেই আসল সঙ্গমের ভিডিও নয়। তারা শুধুমাত্র অভিনয় করছিলেন মাত্র! তাতে অবশ্য চিঁড়ে ভিজছে না। এই ঘটনার নিন্দা করছেন প্রত্যেক শুভবুদ্ধিসম্পন্ন মানুষই।

আরও অন্যান্য খবর