আজ ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস। এদিন উপলক্ষ্যে ডুডলের মাধ্যমে ভারতকে শুভেচ্ছা জানাল গুগল। এই ডুডলের মাধ্যমেই গুগলের হোমপেজে ফুটে উঠল রাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়া গেট থেকে শুরু করে কুচকাওয়াজ ও সিআরপিএফ-এর মার্চও। এই ছবিটি এঁকেছেন আমেদাবাদের শিল্পী পার্থ কোথেকার।
এই ছবিটি হাতে আঁকা। পরে সেটি খুব নিপুণভাবে সুকৌশলে কেটে নেওয়া হয়েছে। এই ধরণের আর্টওয়ার্ক যে বেশ জটিল, তা বলাই বাহুল্য। তবে দেশের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সেই জটিল কাজটিই বেশ দক্ষতার সঙ্গে করেছেন শিল্পী পার্থ কোথেকার।
তবে এই প্রথমবার নয়, এর আগেও ডুডলের মাধ্যমে ভারতের নানান বিষয় ফুটিয়ে তুলেছে গুগল। শুধু ভারতই নয়, পৃথিবীর নানান ঘটনাই ডুডলের মাধ্যমে সকলের সামনে আনে গুগল। সে ভারতের স্বাধীনতা দিবসই হোক বা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন বা কোনও মহান ব্যক্তিত্বের জন্মদিন, সবক্ষেত্রেই ডুডলের মাধ্যমেই শুভেচ্ছা জানানো হয় গুগলের তরফে।
প্রসঙ্গত, আজ, বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিল্লিতে কর্তব্যপথ থেকে ৭৪তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে নেতৃত্ব দেন। এই বছরের কুচকাওয়াজে প্রধান অতিথি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। এবছরই প্রথমবার কর্তব্যপথে উদযাপন হচ্ছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। যদিও আগেও এই একই রাস্তাতেই কুচকাওয়াজ হত। তবে এই রাস্তার নাম পাল্টানো হয়েছে। সেই কারণে এটাই প্রথমবার বলা হচ্ছে। এর আগে এই রাস্তারই নাম ছিল রাজপথ।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!