জনধন অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য সুখবর! মিলতে চলেছে একসঙ্গে দুটি সরকারি সুবিধা!

দেশের সমস্ত মানুষকে চিরাচরিত ব্যাঙ্কিং ব্যবস্থার আওতায় আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে প্রকল্প শুরু করেছিলেন, সেই প্রধানমন্ত্রী জনধন যোজনা ছয় বছর পূর্ণ করল। দেশের প্রত্যন্ত এলাকার বাসিন্দাও যাতে ব্যাঙ্কিং সুবিধা গ্রহণ করতে পারে বিশেষ করে ঋণের প্রয়োজনে সুদখোর মহাজন হাতে পড়তে না হয়, সেজন্য ২০১৪ সালে এই প্রকল্পের সূচনা করা হয়।

তবে, এবার মিলবে জোড়া সরকারি সুবিধা। শুক্রবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করলেন জনধন একাউন্ট এর গ্রাহকদের জন্য। প্রধানমন্ত্রীর জনধন প্রকল্পে ব্যাঙ্ক একাউন্ট থাকলেই মিলবে আরও সুবিধা। নির্মলা সীতারমণ বলেন, জনধন প্রকল্পের অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্ট হোল্ডারদের দুই বীমা প্রকল্পের সুবিধাও দেওয়া হবে। সরকারি পরিসংখ্যান বলছে, প্রায় ৩৫ কোটি গ্রাহক এই সুবিধা পাবেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা প্রকল্পের আওতায় আসতে পারেন ১৮ থেকে ৫০ বছরের যেকোনো ভারতীয়। বছরে মাত্র ৩৩০ টাকার প্রিমিয়াম দিতে হয় এতে গ্রাহকের মৃত্যু হলে দু লক্ষ টাকা পাওয়া যায়। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা প্রকল্পের আওতায় আসতে পারেন ১৮ থেকে ৭০ বছর বয়সের ব্যক্তিরা। এই প্রকল্পে মাত্র ১২ টাকা প্রিমিয়াম বছরে। দুর্ঘটনায় মৃত্যু বা কর্ম ক্ষমতা চলে গেলে মেলে দুই লক্ষ টাকা এবং আংশিক কর্মক্ষমতা খোওয়ালে পাওয়া যায় এক লক্ষ টাকা।

নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর বছরে অল্প প্রিমিয়ামে এই দুটি বীমা প্রকল্প চালু করে। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা প্রকল্প হল সাধারণ বীমাটির নাম এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা প্রকল্প হল দুর্ঘটনা বীমাটির নাম। জনধন প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাদের রয়েছে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী তারাও এই দুই প্রকল্পের সুযোগ নিতে পারবেন।

অতএব, বলাই যায় এর ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ভারতীয়রা বীমা সুবিধা পাবেন। আর এখানেই শেষ নয়। কেন্দ্র আরোও সুবিধা দেওয়ার কথা ভাবছে উক্ত অ্যাকাউন্টের মালিকদের। যার মধ্যে অন্যতম সুবিধা হল রেকারিং -এর সুবিধা; এছাড়াও ডিজিটাল লেনদেনেরও সুযোগ মিলবে। যদিও বিশেষজ্ঞদের মতে, বিহারের ভোটকে পাখির চোখ করে সেইখানে সুবিধা আদায়ের জন্য এই প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্র।

প্রতিবেদনটি লিখেছেন – অন্তরা ঘোষ

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment