ধোঁয়াশায় শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক জীবন! ‘ঘর‌ওয়াপসি’কি ঘটবে? না আপাতত পদ্মশিবিরেই?

২১-এর চূড়ান্ত লড়াইয়ের আগে রংবদল, দলবদল লেগে‌ই রয়েছে। উন্মাদনার পারদ চড়ছে হাইভোল্টেজ নেতাদের নিয়ে। কখন‌ও মুকুল তো কখন‌ও শোভন! তৃণমূল ত্যাগীরাই এখন খবরের শিরোনামে। আপাতত বিজেপিতেই থাকছেন জানিয়ে আশ্বস্ত করেছেন তৃণমূল(TMC) ত্যাগী বিজেপি নেতা মুকুল রায়(Mukul Roy)। কিন্তু নিজের রাজনৈতিক জীবন নিয়ে ধোঁয়াশা তৈরী করলেন মুকুল সতীর্থ শোভন চট্টোপাধ্যায়(Sovan Chatterjee)।

রাজনীতির কোন অলিন্দে তিনি অবস্থান করছেন, তা সময় এলেই স্পষ্ট হয়ে যাবে। এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা বর্তমান বঙ্গ বিজেপি(BJP) নেতা শোভন চট্টোপাধ্যায়। শুক্রবার, এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে চর্চিত এই নেতা মন্তব্য বলেন, ‘মার্চ মাস থেকে মহামারীর(Covid19) আবহ চলছে। এই সময় রাজনৈতিক আলোচনা অভিপ্রেত কিনা প্রশ্নের মুখে।

সম্প্রতি, তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জল্পনায় সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। এই প্রসঙ্গেই শোভন বলেন, ‘কোথায় অবস্থান করব সময় এলে পরিষ্কার হয়ে যাবে। এখনই ব্যস্ততা দেখানোর অবকাশ নেই। সাম্প্রতিক সময়ে অভিযোগ ওঠে বিজেপির কোন‌ও কর্মসূচিতেই আসেন না শোভন। কিন্তু কেন‌ও? এই প্রসঙ্গে শোভনের দাবি, বিজেপির কর্মসূচিতে যোগ দেওয়ার তাঁর অবকাশ হয়নি। বলেন, ‘প্রকাশ্য কর্মসূচিতে ছিলাম না। কিন্তু রাজনৈতিক পর্যালোচনা করিনি, এমন নয়।

এক‌ই সঙ্গে তিনি মনে করিয়ে দেন যে, পদ নিয়ে ভাবেন না। বললেন, ‘পদ নিয়ে আমি কোনওদিন মাথা ঘামাই নি। অরবিন্দ মেনন(Arvind Menon) বহুবার এসেছেন, কলকাতায় এলেই আসেন।’ বর্তমানে, বিজেপির পক্ষে রাজ্যের কত ভোট শতাংশ রয়েছে, তার একটা আভাস দেন শোভন চট্টোপাধ্যায়। বলেন, ‘২০১৬ সালের নির্বাচনে ভোট ভাগাভাগি হয়। প্রত্যেক জায়গায় বিজেপির ভোট ৭০-৮০ হাজার ছিল। এখন রাজ্যে ৪০ শতাংশ বিজেপির।’ তবে একইসঙ্গে মনে করিয়ে দেন, ‘পরিবর্তন না প্রত্যাবর্তন, সেই পরিস্থিতির ওপর নজর রাখছে মানুষ।’

RELATED Articles

Leave a Comment