বেসরকারি চাকরিতেও ৫০ থেকে ৭৫ শতাংশ সংরক্ষণ, বিল পেশ করার প্রস্তাব আনতেই চরম বিতর্কের মুখে সরকার

Government Wants Reservation Bill for Private Jobs: এই মুহূর্তে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সরকারি চাকরিতে সংরক্ষণের বিরদ্ধে চলছে আন্দোলন। সেই ঘটনায় প্রাণ খুইয়েছেন একাধিক পড়ুয়া। আর এমন অবস্থায় এ দেশেও এবার চাকরিতে সংরক্ষণ নিয়ে শুরু হল বিতর্ক। বেসরকারি চাকরিতেও সংরক্ষণ শুরু করতে চায় সরকার। সেই বিল পাশ করানোর প্রস্তাব আনা হয়েছে সরকারের তরফে (Government Wants Reservation Bill for Private Jobs)। আর এরপরই শুরু হয়েছে চরম বিতর্ক।

বেসরকারি চাকরিতেও ৫০ থেকে ৭৫ শতাংশ সংরক্ষণের প্রস্তাব আনতে বিধানসভায় বিল পেশ করতে চেয়েছিল সরকার (Government Wants Reservation Bill for Private Jobs)। কিন্তু সরকারের এই প্রস্তাবে তুমুল বিতর্ক শুরু হওয়ায় আপাতত সেই বিল স্থগিত রাখা হয়েছে। সেই বিল পেশ করার আগে তা পর্যালোচনা করে দেখা হবে, এমনটাই জানাল সরকার।

গত সোমবার বেসরকারি চাকরির ক্ষেত্রে সংরক্ষণের বিলে সবুজ সংকেত দেয় কর্ণাটকের কংগ্রেস সরকার। এই বিলে বলা হয়, কর্ণাটকে বেসরকারি চাকরির ক্ষেত্রে ভূমিপুত্র অর্থাৎ কন্নড়দের সংরক্ষণ দিতে হবে। বেসরকারি সংস্থার ম্যানেজমেন্ট পোস্টে ৫০ শতাংশ কন্নড় ও নন-ম্যানেজমেন্ট পোস্টের জন্য ৭৫ শতাংশ কন্নড়দের সংরক্ষণ দিতে হবে বলে প্রস্তাব দেওয়া হয় (Government Wants Reservation Bill for Private Jobs)

দেশের তথ্য প্রযুক্তির রাজধানি হল বেঙ্গালুরু। আর এই শহর অবস্থিত কর্ণাটকেই। এই শহরে দেশের নানান প্রান্ত থেকে যুবক-যুবতীরা চাকরি করতে যান। আর সেই রাজ্যেই এমন সংরক্ষণ বিল পেশ করতে চাওয়ায় শুরু হয় তুমুল বিতর্ক (Government Wants Reservation Bill for Private Jobs)। সফটওয়্যার কর্তৃপক্ষ ন্যাসকমের তরফে জানানো হয়, সরকারের এই বিলের ফলে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে উন্নতিতে বাধা আসবে। স্টার্ট আপ উদ্যোগকে আটকে দেবে এই বিল। অনেক সংস্থাই রাজ্য ছেঁড়ে চলে যাবে আর আন্তর্জাতিক সংস্থাও এই রাজ্যে বিনিয়োগ করবে না।   

এমন বিতর্কের মুখে পড়েই তড়িঘড়ি এই বিল স্থগিত করা হয় রাজ্য সরকারের তরফে। আজ, বৃহস্পতিবারই ‘কর্নাটক স্টেট এমপ্লয়মেন্ট অব লোকাল ক্যান্ডিডেটস ইন দ্য ইন্ডাস্ট্রিজ, ফ্য়াকটরিজ অ্যান্ড আদার এসটাবলিসমেন্টস বিল ২০২৪’ পেশ করার কথা ছিল। তবে তা হল না। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, এই বিল বিধানসভায় পেশ করার আগে ফের পর্যালোচনা করা হবে (Government Wants Reservation Bill for Private Jobs)

এই প্রসঙ্গে উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারও প্রথমে কন্নড়দের সংরক্ষণের দাবীতেই সুর চড়িয়েছিলেন। কিন্তু পরে চাপের মুখে পড়ে সুর নরম করেন তিনি। তাঁর কথায়, “আমরা বিলটি আলোচনা করে দেখব… সংস্থা এবং কর্মচারীদের থেকেও আমরা বেশি উদ্বিগ্ন। কন্নড়দের কোথায় স্থান দেওয়া যায়, সে বিষয়টি আমরা দেখব”।

আরও অন্যান্য খবর