BIG NEWS: ‘পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ’, স্বীকারোক্তি পাকিস্তানের!

ভুলবশত হলেও পাকিস্তান স্বীকার করল পাক অধিকৃত কাশ্মীর‌ও ভারতেরই অংশ। পাকিস্তানের করোনা ভাইরাস সংক্রান্ত সরকারি ওয়েবসাইট http://www.Covid.gov.pk তে পাক অধিকৃত কাশ্মীরের মানচিত্রকে ভারতের মানচিত্রের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বলে দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। যা পাক সরকারের একপ্রকার পরোক্ষ স্বীকারোক্তি হিসেবে দেখছে নয়াদিল্লি। যদিও মনে করা হচ্ছে, ভুলবশতই পাক সরকারের সরকারি ওয়েবসাইটে এই ম্যাপটি দেখানো হয়েছে। বিতর্কের জেরে তা পরে সরিয়েও নেওয়া হয়।

যে ওয়েবসাইটের এখানে উল্লেখ করা হচ্ছে, সেখানে পাকিস্তানের বিভিন্ন এলাকার করোনা সংক্রান্ত খবর প্রকাশিত হয়। ‘ডট’ দিয়ে পাক সরকার বুঝিয়ে দেয় কোন এলাকায় কি পরিমাণ সংক্রমণ ছড়িয়েছে। সেই ওয়েবসাইটের‌ই আন্তর্জাতিক বিভাগে ভারতের আপডেট দেখানোর সময় পুরো পাক অধিকৃত কাশ্মীর-সহ জম্মু-কাশ্মীর রাজ্যকে ভারতের অন্তর্গত হিসেবে দেখানো হয়েছে।

https://twitter.com/DoctorPositive1/status/1263416531758845954?s=20

যদিও এই সরকারি ওয়েবসাইটে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখানো মানেই পাকিস্তান POK’র অধিকার ছেড়ে দিল ভেবে নেওয়া ভুল হবে বলে মত কূটনৈতিক মহলের। তাঁদের ধারণা, এটা একান্তই ভুলবশত ঘটেছে। কারণ, সেই স্বাধীনতার পর থেকে সাম্প্রতিক অতীত পর্যন্ত POK-সহ গোটা কাশ্মীরকে নিজেদের অংশ হিসেবে দাবি করেছে পাকিস্তান। তবে, পাক অধিকৃত কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অংশ, তা বারবার বুঝিয়ে দিয়েছে ভারতও।

RELATED Articles

Leave a Comment