গতকালই ভারতের রাজধানীর সীমান্তে চলা কৃষক আন্দোলনকে সমর্থন করে টুইট করেছেন রিহানা ও গ্রেটা থানবার্গ। মার্কিন গায়িকা ও সমাজকর্মীর মন্তব্যের গতকালই জবাব দিয়েছিলেন ভারতের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনাা রানাওয়াত।
আর এবার সেই টুইটেরৎপ্রতিক্রিয়া দিল বিদেশ মন্ত্রক। “সংবেদনশীল সোশ্যাল মিডিয়া হ্যাশট্যাগের প্রলোভন দেখিয়ে তারকারা যখন কোনও মন্তব্য করেন কিংবা কোনও কিছুকে সমর্থন করেন, সবসময় তা সঠিক হয়না বা দায়বদ্ধতার পরিচয় দেয় না।”
বিদেশ মন্ত্রকের তরফে প্রতিক্রিয়ায় আরও জানানো হয়েছে, ”এই ধরনের বিষয়গুলির ওপর মন্তব্য করার আগে সত্যতা যাচাই করে নেওয়া উচিত। এই বিষয়গুলির মধ্যে ঢোকার আগে ঠিক কী ঘটেছে তা বুঝে নেওয়া উচিত।”
প্রসঙ্গত গত কালই নিজের টুইটার হ্যান্ডেল থেকে করা একটি টুইটে জনপ্রিয় মার্কিন পপ তারকা রিহানা লেখেন ” কেনও আমরা কৃষক আন্দোলন নিয়ে কথা বলছি না?”
why aren’t we talking about this?! #FarmersProtest https://t.co/obmIlXhK9S
— Rihanna (@rihanna) February 2, 2021
এই একই ইস্যুতে টুইট করেন মার্কিন সমাজকর্মী গ্রেটা থানবার্গ। টুইটে তিনি লেখেন, ”ভারতের কৃষক আন্দোলনের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে।”
We stand in solidarity with the #FarmersProtest in India.
https://t.co/tqvR0oHgo0— Greta Thunberg (@GretaThunberg) February 2, 2021
গতকালই এই ঘটনাকে নিয়ে সরগরম হয়ে ওঠে নেটপাড়া। কৃষকদের পাশে দাঁড়ানোয় রিহানার বিরুদ্ধে তোপ দাগেন কঙ্গনা রানাউত। রিহানার টুইট সামনে আসার পর কার্যত তেড়ে ওঠেন তিনি। বলেন, ”কেউ এ বিষয়ে কথা বলবেন না। ওঁরা কৃষক নন, সন্ত্রাসবাদী। ভারতবর্ষকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে। যাতে চিন এ দেশে প্রবেশ করে কবজা করতে পারে তার চেষ্টা চলছে। মার্কিন মুলুককে যেমন চীনা কলোনি রয়েছে, ভারতবর্ষকেও সেই একই রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। চুপ করে বসে থাকুন। আপনাদের মতো মানুষদের কাছে আমরা আমাদের দেশে বিক্রি করব না।”





