ভারতকে ‘প্রিয় দেশ’ বলায় পাকিস্তানি ও ইসলামীদের ট্রোলের শিকার ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন

ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন দক্ষিণ আফ্রিকাতে ভারতের কোভিড- ১৯ ভ্যাকসিন তৈরির ছবি শেয়ার করে ভারতের বিদেশমন্ত্রী ড: এস জয়শঙ্কর ও ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ক্রিকেট সুপারস্টার পিটারসেন দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেছিলেন তবে পরে তিনি ইংল্যান্ডে চলে আসেন।

কেভিন পিটারসেন জয়শঙ্করের টুইটকে রিটুইট করে লিখেছেন, “ভারতের প্রতি উদারতা এবং করুণা প্রতিদিনই আরও বাড়ছে। প্রিয় দেশ!” দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ভারতের হাইকমিশন পিটারসেনকে এই ধরনের মন্তব্যের জন্য ধন্যবাদ জানায়। এই টুইটের পর ভারতীয়দের কাছ থেকে তিনি যখন প্রিয় বার্তা পাচ্ছিলেন, তখন তাকে ইসলামবাদী ও পাকিস্তানিরা ট্রোল করছিলেন।

https://twitter.com/KP24/status/1356527995394142208

কেউ কেউ লিখেছে যে, “লজ্জাজনক পিটারসেন”, কেউ আবার লিখেছে, “আপনি কাশ্মীরের পরিস্থিতি জানেন?” কেভিন পিটারসনকে কড়া ভাষায় ট্রোল করার সময় তারা কৃষক আন্দোলনকেও টেনে এনেছে। লিখেছে, “কৃষকরা আপনার সাথে একমত হবে না।”

RELATED Articles