করোনায় প্লাজমা থেরাপি সত্যিই কার্যকারী এমন প্রমাণ মেলেনি, মন্তব্য স্বাস্থ্যমন্ত্রকের

কয়েকদিন ধরেই আলোচনায় উঠে এসেছিল করোনা নির্মূল করতে নাকি অব্যর্থ প্লাজমা থেরাপি। এমনকী দিল্লিতে প্লাজমা থেরাপির ফলে এক করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গিয়েছিল। এর ফলে দেশজুড়ে প্লাজমা থেরাপি নিয়ে উৎসাহ তৈরি হয়েছে। অনেকেই প্লাজমা দান করছেন।

তবে এবার স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগর‌ওয়াল দাবি করলেন প্লাজমা থেরাপির মাধ্যমে রোগমুক্তি হয় বলে এখনও প্রমাণ পাওয়া যায়নি। তিনি আজ এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ‘প্লাজমা থেরাপি করোনা ভাইরাসের চিকিৎসায় কাজে দিচ্ছে, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। এখনও পর্যন্ত প্লাজমা থেরাপি পরীক্ষামূলক স্তরে আছে। দেশজুড়ে এই থেরাপি নিয়ে পরীক্ষা চালাচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। প্লাজমা থেরাপির ফলেও জীবন বিপন্ন হতে পারে।’

আইসিএমআর জানিয়েছে, দেশজুড়ে প্লাজমা থেরাপির পরীক্ষা করা হবে। তবে যে করোনা আক্রান্তদের শারীরিক অবস্থা গুরুতর এবং ভেন্টিলেটরে আছেন, শুধু তাঁদের উপরেই প্লাজমা থেরাপির পরীক্ষা করা যেতে পারে।

RELATED Articles

Leave a Comment