বাজারে কিনতে পাওয়া যাচ্ছে বর! পছন্দ মতো ‘পাত্র’ পণ দিয়ে কিনতে হয় এখানে, জেনে নিন সেই ঐতিহ্যবাহী বাজারের ঠিকানা

বাজার থেকে আমরা এতদিন শাক-সবজি, জামা-কাপড়, নানা রকমের জিনিস এইসব কিনতে পাওয়া যায় এটাই জানতাম। কিন্তু বাজারে বর অর্থাৎ পাত্র কিনতে পাওয়া যায় সেটা হয়তো অনেকেই জানেন না। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

বিহারের মধুবনী জেলায় এক বিশেষ হাট আছে। যেখানে পছন্দ মতো বর কিনতে পাওয়া যায়। আঞ্চলিক ভাষায় সেই জায়গায় নাম ‘সৌরথ সভা’। সেখানে বরের বেশে সারি সারি পুরুষ দাঁড়িয়ে থাকেন এবং অপেক্ষা করেন কোনও মেয়ে এসে তাকে বর বানাবেন।

কোনও ছেলেকে বাড়ির লোকের পছন্দ হলে, তাঁর সম্পর্কে ভালোভাবে জেনে যোগ্যতা, পরিচয়, বয়সের প্রমাণ পত্র নিয়ে কনের পছন্দ হলে বাকি কথা এগোনো হয়। এই প্রথা প্রায় ৭০০ বছরের পুরনো।

সমাজে পাত্রের মর্যাদা, রোজগার, যোগ্যতার উপর নির্ভর করে পাত্রের দাম ঠিক হয়। অর্থাৎ কনের বাড়ি কত টাকা দিয়ে বরকে কিনবে তা ঠিক হয় পাত্রের ভরের উপর । সৌরথ সভায় বিহারের মেয়েদের পছন্দ মতো বর খোঁজার জন্য সেরা জায়গা। তবে সেখানে এখনও পণ প্রথা বন্ধ হয়নি।

স্থানীয় ব্যক্তিদের মতে, এই রীতির প্রচলন করেন কর্ণাটের রাজা হরি সিং। তিনি মনে করেছিলেন এর ফলে বিয়েতে গোত্র বিভাজন, পণপ্রথা এ গুলো হ্রাস পাবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর