ফাঁসিতে ঝুলিয়েছেন নির্ভয়ার অত্যাচারীদের! সেই সীমা সমৃদ্ধিই লড়তে পারেন ‘মনীষা বাল্মিকী’ ধর্ষণকাণ্ডে!

দেশের মডেল রাজ্য হিসেবে উঠে আসা যোগীর উত্তর প্রদেশে গণধর্ষণকাণ্ডে (Uttarpradesh Gang rape) অত্যাচারের সমস্ত সীমালংঘন করেছিল ধর্ষকরা। কঠিন শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশ। দোষীদের উপযুক্ত শাস্তি দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।।
উত্তরপ্রদেশের হাথরস গণধর্ষণ কাণ্ডের (Hathras Gangrape Case) তদন্তের জন্য স্পেশ্যাল ইনভেস্টিগেশন (SIT) টিম ইতিমধ্যেই হাথরসে পৌঁছেছে। তিন সদস্যের এই টিমে একজন দলিত মহিলা আধিকারিকও আছেন। আরেকদিকে, মানবাধিকার আয়োগ এই মামলায় উত্তর প্রদেশের মুখ্য সচিব আর ডিজিপিকে নোটিশ জারি করেছে।

অন্যদিকে খবর পাওয়া যাচ্ছে যে, হাথরসের মামলা নির্ভয়ার দোষীদের ফাঁসিকাঠে ঝোলানো আইনজীবী সীমা সমৃদ্ধি (Seema Samridhi) লড়তে পারেন। সূত্রের খবর অনুযায়ী আজই সীমা হাথরসে গিয়ে নির্যাতিতর পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। এই সীমা সমৃদ্ধি নির্ভয়া কাণ্ডে লড়েছিলেন।

এই বছরের ফেব্রুয়ারি মাসেই দীর্ঘ প্রতীক্ষার পর ফাঁসি হয় দিল্লি ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত চার ধর্ষকের। এবার তিনি যদি হাথরস মামলার দায়িত্ব নেন, আশা করা যাচ্ছে খুব শীঘ্রই দোষীদের সর্বোচ্চ সাজাই হবে।

একইসঙ্গে এই ঘটনায় শীঘ্রই নির্যাতিত পরিবারকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য এই মামলা ফাস্টট্র্যাক আদালতে চালানোর অনুমতি দিয়েছে সরকার। এই মামলার সাথে যুক্ত একটি আবেদনে আজ এলাহাবাদ হাইকোর্টে শুনানি হতে পারে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলে দোষীদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়ার কথা বলেছেন। এছাড়াও যোগী আদিত্যনাথ নির্যাতিতার বাবার সাথে ভিডিও কলে কথা বলে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং পরিবারের একজনকে সরকারি চাকরি, পরিবারের জন্য একটি সরকারি বাড়ি আর ২৫ লক্ষ টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি।

RELATED Articles

Leave a Comment