এবার করোনা উপসর্গ থাকলেই ভর্তি নিতে হবে, কড়া নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর!

পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতিতে যেভাবে মমতা সরকারের স্বাস্থ্যব্যবস্থার কঙ্কাল দশা বেরিয়ে পড়েছে তা লোকাতে পারছেন না কোন সরকারি উচ্চপদস্থ কর্তারা। স্বাস্থ্য সাথী কার্ড দিয়েও আর এখন কোন কাজ হচ্ছে না কারণ হাসপাতালে সেই পরিকাঠামোয় নেই। উপরন্তু এই সময়ে যোগ হয়েছিল হাসপাতালে রোগী ভর্তি না নেওয়া। তবে এবার রাজ্য স্বাস্থ্য দপ্তর এই ব্যাপারে কিছুটা হলেও কড়া পদক্ষেপ গ্রহণ করল।

আজ রবিবার লিখিত নির্দেশিকা জারি করে জানানো হয়েছে করোনার উপসর্গ থাকলেই তাকে ভর্তি নিতে হবে। করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়া যায়নি বলে সেই রোগীকে ফিরিয়ে দিতে পারবে না কোনও হাসপাতাল।

আরও পড়ুন- করোনা আক্রান্ত হলে বাড়িতে থেকে কী কী নির্দেশিকা মেনে চলবেন? স্বাস্থ্য মন্ত্রকের নয়া গাইডলাইন কী? জেনে নিন

রাজ্যে করোনা সংক্রমণ মাত্রা ছাড়িয়ে গিয়েছে। বিগত তিনদিন ধরে গড়ে দৈনিক সা
তেরো হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন পশ্চিমবঙ্গে। অক্সিজেন এবং হাসপাতাল বেড এর জন্য চলছে হাহাকার। এর মধ্যেই শুরু হয়েছিল নতুন সমস্যা। করোনা টেস্ট করাতেই এখন কালঘাম ছুটছে মানুষের। অনেক কষ্ট করে টেস্ট করা গেলেও রিপোর্ট পেতে সময় লাগছে আর তার মাঝখানে রোগীর অবস্থা খারাপ হচ্ছে।

এমতাবস্থায় হাসপাতালগুলো কোভিড পজেটিভ রিপোর্ট ছাড়া ভর্তি নিতে চাইছিল না আর তার ফলস্বরূপ বিনা চিকিৎসায় মারা যেতে হচ্ছিল রোগীদের।

আরও পড়ুন- কোভ্যাকসিন নাকি কোভিশিল্ড? কোনটা বাছবেন? কোন টিকা বেশি কার্যকরী? পড়ে নিন

এবার এই অব্যবস্থা ঠেকাতে কঠোর ব্যবস্থা নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর।স্বাস্থ্য ভবনের নয়া নির্দেশিকা অনুযায়ী, করোনা উপসর্গ নিয়ে কোনও রোগী হাসপাতালে এলে দ্রুত তাঁকে হাসপাতালের সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস ওয়ার্ডে ভর্তি করে নিতে হবে। র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করিয়ে দ্রুত চিকিৎসা শুরু করতে হবে।

RELATED Articles