Covid19 Crisis: ভারতে নতুন করে করোনা আক্রান্ত ৯২, ২৪ ঘন্টায় মৃত ৪

ভারতে আজ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯২ জন। গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৪ জন। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে এমনটাই জানানো হয়েছে। এর ফলে ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭১ জন ও মৃত্যু হল ২৯ জনের। নিউ দিল্লিতে যে প্রাত্যহিক সাংবাদিক বৈঠক হয়, সেখানেই স্বাস্থ্য মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি লব আগরওয়াল এই তথ্য জানান এবং মানুষ যাতে সামাজিক দূরত্ব বজায় রাখে তার আবেদন জানান। কারোর শরীরে করোনার সিম্পটম দেখা দিয়েছে বলে যদি মানুষের সন্দেহ হয়, তবে তাকে সেই মুহূর্তে ডাক্তারের কাছে যেতে বলেছেন আগরওয়াল।

তিনি আরও বলেছেন, এই লড়াইয়ে রোগীকে চিহ্নিত করাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কেউ যদি মনে করেন তার করোনা হয়েছে তবে তিনি যেন ভয় না পান, এগিয়ে এসে করোনার চিকিৎসা করান। তারা সরকারের দেওয়া হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন অথবা সরাসরি হাসপাতালে যেতে পারেন। এর ফলে রোগীকে আগে চিহ্নিত করা যাবে। তিনি আরও দাবি করেছেন, একটি উন্নয়নশীল দেশ হিসাবে ভারতে করোনা যে হারে ছড়াচ্ছে তা বাকি উন্নয়নশীল দেশের অবস্থার তুলনায় অনেক ধীরে হচ্ছে। এক্ষেত্রে ভারত সরকারের করোনা সংক্রান্ত তৎপরতার কথাই উল্লেখ করেছেন লব আগরওয়াল।

দেশের হাসপাতালগুলি যাতে করোনা রোধে আরও তৎপর থাকে তাই AIIMS, New Delhi ও National Institute of Mental Health দ্বারা হাসপাতালগুলিকে অন ফিল্ড ও অনলাইন ট্রেনিং দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

এছাড়াও Skill Development Ministry নিজেদের সেন্টারগুলোতে কোয়ারেন্টাইন সেন্টার বানাতে চলেছে। Ministry of Development of North Eastern Region-ও দেশের উত্তর-পূর্ব অঞ্চলে খাবার, ওষুধ ও অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহের জন্য কার্গো বিমান ওড়ানোর প্রস্তাবে অনুমতি প্রদান করেছে।

RELATED Articles

Leave a Comment