Heavy Rain for Cloudburst in Kedarnath: ফের কী সেই ২০১৩-এর স্মৃতি ফিরবে? ফের কেদারনাথে মেঘভাঙা বৃষ্টি। ভেসে গিয়েছে রাস্তা (Heavy Rain for Cloudburst in Kedarnath)। পাহাড়ও ভাঙছে। আটকে একাধিক পর্যটক। তাদের যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারের চেষ্টা চলছে। কাজ চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রকৃতির রোষের মুখে স্বয়ং মহাদেবের আস্তানা।
২০১৩ সালে হড়পা বানে কেদারনাথে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছিল। বহু পর্যটক প্রাণ হারিয়েছিলেন। এরই মধ্যে গতকাল, বুধবার উত্তরাখণ্ডের তেহরিতে প্রথমে শুরু হয় মেঘভাঙা বৃষ্টি। মুষলধারে বৃষ্টি হতে থাকে। এর ফলে ধসে যায় একটি হোটেল। দুই পর্যটকের মৃত্যুর খবর মিলেছে এই ঘটনায়। আরও একজন নিখোঁজ বলে খবর (Heavy Rain for Cloudburst in Kedarnath)।
বৃষ্টির জেরে হু হু করে বাড়তে থাকে মন্দাকিনী নদীর জলস্তর। এরপরই কেদারনাথেও মেঘ ভাঙা বৃষ্টি নামার খবর মেলে (Heavy Rain for Cloudburst in Kedarnath)। এই মেঘভাঙা বৃষ্টির জেরে ভীম বালির কাছে ধস নেমেছে বলে জানা যায়। ভীম বালি এলাকায় ৩০ মিটার রাস্তা ধুয়ে মুছে গিয়েছে। কেদারনাথ যাওয়ার পথ ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত ওই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।
প্রশাসন সূত্রে খবর, প্রায় ২০০ জন পুণ্যার্থী কেদারনাথের পথে আটকে থাকতে পারেন। তাদের দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে (Heavy Rain for Cloudburst in Kedarnath)। তবে মেঘ ভাঙা বৃষ্টিতে কেদারনাথে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। তবে জানা গিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা উত্তরাখণ্ডের ৭ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। প্রবল বৃষ্টির জেরে ইতিমধ্যেই উত্তরাখণ্ডের কিছু কিছু জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
শুধুমাত্র কেদারনাথই নয়, মেঘভাঙা বৃষ্টি শুরু হয়েছে হিমাচল প্রদেশের সিমলা ও মান্ডিতেও। এই বৃষ্টির জেরে একজন প্রাণ হারিয়েছেন বলে খবর। প্রায় ২৮ জন নিখোঁজ এখনও পর্যন্ত। এর মধ্যে সিমলার ১৮ জন রয়েছেন। তাদের খোঁজ করতে শুরু হয়েছে তল্লাশি (Heavy Rain for Cloudburst in Kedarnath)।





