করোনা যুদ্ধে সামিল হলেন প্রাক্তন মেরিন কম্যান্ডো, নিলামে দিলেন তার মেডেলগুলি

করোনা যুদ্ধে এবার এগিয়ে এলেন প্রাক্তন মেরিন কম্যান্ডো প্রভিন তেওতিয়া। দেশ এখন করোনোয় জর্জরিত। সংক্রামিতদের সংখ্যা ধীরে ধীরে বেড়েই চলেছে। সঙ্গে বাড়ছে মৃত্যুও। এই সময় দেশের মানুষের সেবায় এগিয়ে এলেন দেশমায়ের এক বীর পুত্র। যার প্রাণ তো সন্ত্রাসবাদীরাও কেড়ে নিতে পারেনি। মুম্বই সন্ত্রাসের সময় তাজ হোটেল থেকে পর্যটক এবং অন্যান্য নাগরিকদের উদ্ধারের লড়াইতে তিনি বুক পেতে দাঁড়িয়ে লড়াই করেছিলেন। সেই বুক ফুঁড়ে দিয়েছিল চার চারটে বুলেট। কিন্তু থেমে যাননি প্রাক্তন মেরিন কম্যান্ডো। এখন তিনি ম্যারাথন দৌড়বীর। তাই করোনার লড়াইয়ে এবার নিজের ম্যারাথনে জেতা পদকগুলি নিলামে তুললেন দেশের স্বার্থে।

ইতিমধ্যে ২টি পদক বিক্রি করে ২ লাখ টাকা তুলেছেন প্রবীণ, দান করেছেন PM-CARES ফান্ডে। বাকি পদকগুলিও নিলামে তুলেছেন তিনি।

ভারতীয় নৌসেনার কম্যান্ডো প্রভিন তাজ হোটেল উদ্ধার কার্যের অপারেশন ব্ল্যাক টর্নেডোয় অংশ নেন। বুকে চারটে গুলি লাগায় ক্ষতিগ্রস্ত হয় বাঁ কান। তাঁকে শৌর্য চক্র সম্মানে ভূষিত করেন ভারত সরকার। আজ তিনি ম্যারাথন দৌড়বীর হয়ে বিশ্বের নানান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চলেছেন। তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ত্রাণ তহবিলের জন্য সাহায্য চাওয়ার পর, তিনি তাঁর ৪০টি পদক অনলাইনে নিলামে তোলেন, যার মধ্যে ২টি পদক ইতিমধ্যেই বিক্রি হয়েছে, এখন তিনি বাকিগুলি বিক্রির অপেক্ষায়। তাঁর কথায়, ২৬/১১-র বুলেটের আঘাত থেকে সুস্থ হওয়ার পর এই পদকগুলি তিনি উপার্জন করেছেন নিজের মেহনতে। এবার সেগুলি তিনি দান করছেন করোনা যুদ্ধে অবদান রাখতে।

প্রভিন বলেছেন, এই যুদ্ধ আমাদের সকলকে একসাথে মিলে লড়তে হবে। এই সময় কারও সমালোচনা নয়, বিরোধিতা নয়, শুধু কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো প্রয়োজন। একজন প্রাক্তন সেনা হিসেবে তিনি শিখেছেন, দেশকে কিছু ফিরিয়ে দিতে হবে। তিনি যে গ্রাম থেকে এসেছেন, তা ভারতকে ৩৯ জন শহিদ, ৮ জন স্বাধীনতা সংগ্রামী ও চৌধুরী চরণ সিংহের মত প্রাক্তন প্রধানমন্ত্রী দিয়েছে। তাই এই সময় তিনি দেশকে তার সামর্থ্য অনুযায়ী কিছু দিয়ে যেতে চান।

RELATED Articles

Leave a Comment