করোনা মোকাবিলায় দু’চাকা প্রস্তুতকারী সংস্থার দান, তিন চাকা বিশিষ্ট অ্যাম্বুলেন্স।

করোনাকে হারাতে দেশের প্রায় বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে সংস্থা সবাই নিজেদের মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো বিশিষ্ট দুচাকা নির্মাণকারী সংস্থা হিরো মোটরকর্প-এর নাম।

দেশকে সাহায্য করতে অ‍্যাম্বুলেন্স এর মত জরুরী পরিষেবা দান করল তাঁরা। তবে মজার বিষয় হলো এই অ‍্যাম্বুলেন্স আর পাঁচটা সাধারণ চারচাকা বিশিষ্ট অ‍্যাম্বুলান্সের মতো দেখতে নয়। এটি তিন চাকা বিশিষ্ট।সংস্থাটি দেশের জন্য ৬০ টি ট্রিক (থ্রি-হুইলার) অ্যাম্বুলেন্স তৈরি করেছে।

এই অ্যাম্বুলেন্সটির বেস তৈরী হয়েছে হিরো এক্সট্রিম ২০০ আর দিয়ে। সংস্থাটি বাইককে একটি অ্যাম্বুলেন্সে রূপান্তর করতে সঙ্গে সাইডকার যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এই সাইডকারটি মূলত রোগীর বাহক হিসাবে কাজ করবে। গুরুতর পরিস্থিতিতে রোগীকে পরিবহনের জন্য সাইডকারটিতে বিছানার ব‍্যবস্থাও থাকবে।
রোগীর যাত্রা ঝঞ্ঝাটহীন নিশ্চিত করার জন্য হিরো সাইডকারে সংযুক্ত করেছে একটি ডেডিকেটেড হুইল, একটি সুইংআর্ম এবং দুটি শক শোষক। এছাড়াও বিছানার ঠিক নীচে থাকছে প্রাথমিক চিকিত্সা সরঞ্জাম ও বাইকের টুল বক্স।

এই যানগুলিকে সাধারণ অ্যাম্বুলেন্সের মতো সুবিধা দেওয়ার জন্য বাইকটিতে জরুরি আলো এবং একটি সাইরেন ব্যবহার করেছে। যাতে পথে অসুবিধা না হয়। শুধু এটাই নয় ভারতের সবথেকে বড় বাইক প্রস্তুতকারী সংস্থা হিরো ইতিমধ্যেই করোনা মোকাবিলায় ১০০ কোটি টাকা দান করেছে।

RELATED Articles

Leave a Comment