জোরে গান চালানোর প্রতিবাদ করায় দিল্লিতে এক হিন্দুকে খুন করল পাঁচ মুসলিম ব্যক্তি!

রাজধানীতে ফের একবার ঘনাল হিন্দু মুসলিম বিদ্বেষের ছায়া। জোরে গান চালানোর প্রতিবাদ করায় এবার দুই হিন্দু পুরুষকে কুপিয়ে খুন করলো এক মুসলিম প্রৌঢ় এবং তার চার ছেলে।ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম দিল্লির মহেন্দ্র পার্কে। পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ পুলিশের কাছে একটি গন্ডগোলের খবর আসে। পুলিশ তারপরে গোটা ঘটনাটি ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখে জানায় যে, আব্দুল সাত্তার এর বাড়িতে গান চলছিল।

সেই গানের শব্দ মাত্রা এতটাই তীব্র ছিল যে তাতে প্রতিবেশী সুশীল এবং তার ভাই সুনীল যথেষ্ট অসুবিধার সম্মুখীন হন। তারপর তারা সাত্তারকে শব্দ মাত্রা কমানোর জন্য অনুরোধ করলে শুরু হয় বচসা। এরপর এই অভিযোগ আব্দুল সাত্তার এবং তার চার ছেলে চুরি নিয়ে চড়াও হয় সুশীল এবং সুনীলের ওপর। মাঝে পড়ে সাত্তারের স্ত্রী শাহজাহানও আহত হন।

এরপরেই সকলকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে সুশীলের মৃত্যু হয় অবস্থার অবনতি হয়ে। এরপর পুলিশ সুনীলের বয়ানের ভিত্তিতে সাত্তার এবং তার দুই ছেলেকে গ্রেফতার করেছে। অন্য দুই ছেলে এখনো পলাতক। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এখনো থমথমে।

আরও অন্যান্য খবর