করোনা ভাইরাস রোধে গোমূত্র পার্টি, হাসির রোল সোশ্যাল মিডিয়ায়

চারিদিকে এখন করোনা ভাইরাসের হানা। চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্যসংস্থা এই ভাইরাসকে মহামারি হিসাবে ঘোষণা করে দিয়েছে। এখনও পর্যন্ত ভারতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৩ জন, মারা গেছে ২ জন।

ভারত সরকার এই ভাইরাসকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করেছে। এরমধ্যে দিল্লির সারা ভারত হিন্দু মহাসভার সভাপতি চক্রপাণি মহারাজ কিছু দিন আগেই ঘোষণা করেছিলেন করোনা ভাইরাস দুর করতে তারা গোমূত্র পার্টির আয়োজন করবেন।

সেই কথাই রাখল  হিন্দু মহাসভা। শনিবার গোমূত্র পার্টির আয়োজন করল সারা ভারত হিন্দু মহাসভা। তাদের আমন্ত্রণে এই পার্টিতে যোগ দিয়েছিলেন প্রায় ২০০ জন মানুষ। তারা সকলেই চক্রপাণি মহারাজের সঙ্গে অত্যন্ত তৃপ্তির সাথে খেলেন সেই গোমূত্র। এরপরই গোটা দেশ জুড়ে হাসির রোল ওঠে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটি নেটিজেনরা হাস্যকর বলে আখ্যা দেন। গোটা দেশ যখন করোনা নিয়ে শশব্যস্ত তখন এইরকম অবৈজ্ঞানিক একটি ঘটনা নিয়ে স্বাভাবিকভাবে সমালোচনা শুরু হয়েছে দেশজুড়ে।

RELATED Articles

Leave a Comment