লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশের বিভিন্ন রাজ্য থেকে পাওয়া সর্বশেষ খবর অনুয়ায়ী শনিবার রাত পর্যন্ত এই সংখ্যা ১০০ ছুঁয়েছে।
তবে, সংখ্যাটা ৮৪ বলে দাবী করছে কেন্দ্রীয় সরকার।
মহারাষ্ট্রতে করোনারুগীর সংখ্যাটা সর্বাধিক। শুক্রবার পর্যন্ত মোট ১৯ জন আক্রান্তের কথা জানা গেছে। এরপর চব্বিশ ঘন্টা কাটার আগেই সংখ্যাটা ৩১ এ পৌঁছে যায়।
কেরালায় ২২ জন আক্রান্তের কথা জানা গেছে।
পশ্চিমবঙ্গে এখনও এই ভাইরাস প্রবেশ করেনি। তবে বাড়তি সতর্কতা অবলম্বন করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার থেকেই স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
ভারতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দুই। দেশের প্রথম মৃত্যুটি হয় কর্ণাটকে এবং শেষেরটি রাজধানী দিল্লিতে।
আক্রান্তদের মধ্যে ১০ জন সম্পূর্ণ সুস্থ বলে জানা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে।
এই সপ্তাহেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) পক্ষ থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১১৪টি দেশে ১ লাখ ১৮ হাজার ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ হাজার ২৯১ জন। করোনাভাইরাস ঠেকাতে দেশগুলোকে জরুরি ও ব্যাপক পদক্ষেপ নিতে জোরালো আহ্বান জানাচ্ছে সংস্থাটি।





