Hormuz Crisis Strains LPG Crisis: হরমুজে টান, দেশে কি আসছে বড় গ্যাস সঙ্কট? এলপিজির বিকল্পে পিএনজি-তে জোর, বিদেশের দিকেই কি ভরসা ভারতের!

বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক হরমুজ প্রণালী ঘিরে টানাপোড়েন যেন সেই উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। সাধারণ মানুষের রান্নার গ্যাস থেকে শুরু করে ব্যবসায়িক ক্ষেত্র—সব জায়গাতেই এর প্রভাব পড়তে শুরু করেছে ধীরে ধীরে। পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে, যেখানে আগাম প্রস্তুতির কথাও ভাবতে হচ্ছে কেন্দ্রকে।

প্রথম ধাক্কাটা স্পষ্টভাবে চোখে পড়ে মুম্বইয়ে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর বাণিজ্যিক স্তরে এলপিজি সংকটের আঁচ লাগে এই শহরেই। কয়েক দিনের মধ্যেই প্রায় ২০ শতাংশ হোটেল ও রেস্তরাঁ বন্ধ হয়ে যায়, যা সরাসরি প্রভাব ফেলে অর্থনীতির এক বড় অংশে। যদিও সরকারিভাবে তখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই দাবি করা হচ্ছিল।

এই পরিস্থিতির মধ্যেই নতুন করে সামনে আসছে পিএনজি বা পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা প্রাকৃতিক গ্যাস। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে, যেখানে এই সুবিধা আছে, সেখানে মানুষকে এলপিজির বদলে পিএনজি ব্যবহারের পরামর্শ দেওয়া হবে। এমনকি সংস্থাগুলিও গ্রাহক টানতে ছাড় ও ভর্তুকির ঘোষণা করেছে—যাতে দ্রুত এই পরিবর্তন সম্ভব হয়।

সরকারের তরফে জানানো হচ্ছে, দেশে এলপিজি সরবরাহ এখনও স্বাভাবিক এবং উৎপাদনও বেড়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, তা হলে হঠাৎ পিএনজি-তে এত জোর কেন? সূত্র বলছে, দেশের মোট চাহিদার প্রায় ৬০ শতাংশ এলপিজি আমদানির ওপর নির্ভরশীল, যার বড় অংশই আসে হরমুজ প্রণালী দিয়ে। ফলে ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুনঃ Pakistan A*ttack: চিকিৎসার জায়গা মুহূর্তে পরিণত হল মৃত্যুপু*রীতে! কাবুলে ভয়াবহ এয়ারস্ট্রা*ইক, ৪০০ প্রাণহা*নির অভিযোগে পাকিস্তান-আফগান টানাপোড়েন চরমে!

এই পরিস্থিতিতে কেন্দ্র ইতিমধ্যেই বিকল্প আমদানির পথ খুঁজতে শুরু করেছে। আমেরিকা, নরওয়ে, কানাডা ও রাশিয়ার মতো দেশগুলির সঙ্গে যোগাযোগ চলছে এলপিজি সরবরাহের জন্য। পাশাপাশি নতুন রুট তৈরির কাজও এগোচ্ছে। সব মিলিয়ে স্পষ্ট—হরমুজ সংকট শুধুই সাময়িক সমস্যা নয়, বরং দীর্ঘমেয়াদি জ্বালানি নীতিতেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles