প্রথমে পুলিশ ধরল ছিনতাইবাজ। পরে জিজ্ঞাসাবাদে জানা গেল তারা ডাকাতি থেকে শুরু করে বিহারে একাধিক বাইক চুরির ঘটনায় যুক্ত। ছিনতাই করার সময় দুজনকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। শনিবার তাদের বারাসাত কোর্টে তোলা হয়েছে। ধৃত দুজন হল বিক্রম কুমার শর্মা ও সুজাউদ্দিন সাহাজিদ । শনিবার ধৃতদের বারাসাত কোর্টে তোলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল অর্থাৎ শুক্রবার রাতে নিউটাউন কনভেনশন সেন্টারের সামনে বাইকে করে দুজন এক মোবাইল আর মোবাইল ছিনতাই এর উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিল। টহলদারী পুলিশের সন্দেহ হওয়াতে তাদের ধরা হয়। জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা মূলত ছিনতাইয়ের উদ্যেশেই জড়ো হয়েছিল। এর পাশাপাশি তাঁরা পুরোনো একটি ডাকাতির ঘটনাতেও যুক্ত। তাদের বিরুদ্ধে বিহারে একাধিক বাইক চুরির অভিযোগ রয়েছে।





