টাকাই টাকা! ভোটের মধ্যেই ফের উদ্ধার কোটি কোটি নোটের বান্ডিল, মন্ত্রীর ঘনিষ্ঠের বাড়ি থেকে মিলল ৩০ কোটিরও বেশি টাকা

Crores of rupees recovered: ফের উদ্ধার কোটি কোটি টাকার বান্ডিল। ভোট আবহে এমন কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার ঘটনায় শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। রাজ্যের মন্ত্রীর ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই টাকা (Crores of rupees recovered)। ফলে এই ঘটনা যে লোকসভা ভোটে প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা।

২০২২ সালে বাংলায় উদ্ধার হয়েছিল এমন কোটি কোটি টাকা। তাও আবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে। তাঁর দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৫০ কোটিরও বেশি টাকা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে সেই সময় গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। এখনও জেলবন্দি তিনি। গ্রেফতার করা হয়েছিল অর্পিতাকেও। সেই ঘটনার রেশ এখনও কাটে নি। এরই মধ্যে ফের খবর এল টাকা উদ্ধারের ঘটনার (Crores of rupees recovered)

লোকসভা নির্বাচনের আবহেই ইডি হানা দিয়েছিল ঝাড়খণ্ডে। আর সেখান থেকেই উদ্ধার হয়েছে এই টাকা। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে (Crores of rupees recovered)

সূত্রের খবর, এই বিপুল পরিমাণ টাকা যে রয়েছে সেই খবর ইডির কাছে ছিল গোপন সূত্রে। সেই সূত্র ধরেই গতকাল, রবিবার রাতে রাঁচিতে তল্লাশি শুরু করে ইডি। রাঁচির ছয় জায়গায় এদিন তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা, এমনটাই খবর। এরপর আজ, সোমবার সকালে মন্ত্রীর ব্যক্তিগত সচিবের পরিচারকের বাড়ি থেকে উদ্ধার হল এই বিপুল পরিমাণ টাকা। এখনও পর্যন্ত যা খবর, এখনও পর্যন্ত ৩০ কোটি টাকা উদ্ধার হয়েছে (Crores of rupees recovered)। তবে এখনও চলছে টাকা গোনা। এই অঙ্ক অনেকটাই বাড়তে পারে বলে খবর ইডি সূত্রে।

https://twitter.com/ANI/status/1787322779403981099?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1787322779403981099%7Ctwgr%5Ea4b50e21f60304e6eda2cddc24898e16501da4c8%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Fhuge-amount-of-cash-recovered-from-jharkhand-ministers-personal-secretarys-house-during-ed-raid-1061332.html

ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন বিভাগে আর্থিক তছরুপের মামলার তদন্তে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ইডি। গত বছরের ফেব্রুয়ারি মাসে ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন বিভাগের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র রামকে গ্রেফতার করেছিল ইডি। অভিযোগ ছিল, নানান প্রকল্পের কাজেই আর্থিক তছরুপ হয়েছে।

এই টাকা উদ্ধারের ঘটনা প্রসঙ্গে ঝাড়খণ্ড বিজেপির মুখপাত্র প্রতুল সহদেব বলেন, “দুর্নীতি শুধু ঝাড়খণ্ডেই শেষ হচ্ছে না (Crores of rupees recovered)। এই বিপুল পরিমাণ টাকা দেখেই বোঝা যাচ্ছে, নির্বাচনে টাকা ব্যবহার করা হত। নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ করা উচিত”।

RELATED Articles