নির্ভয়া কাণ্ডে মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ চেয়ে মামলা। আবারও ফাঁসি পিছোবার সম্ভাবনা

নির্ভয়া কাণ্ডের দোষীদের মৃত্যুদণ্ডের আগে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার অনুমতি দিতে হবে জাতীয় মানবাধিকার কমিশনকে। এবার এই মর্মে একটি জনস্বার্থ মামলা দায়ের হল দিল্লি হাইকোর্টে।

নির্ভয়া কাণ্ডের রায় ঘোষণার পর থেকেই দোষী সাব্যস্তরা নানা সময়ে শারীরিক ও মানসিক অসুস্থতার দোহাই দিয়েছে আদালতে। যার ফলে মৃত্যুদণ্ডের নির্দেশ কার্যকর করা নিয়ে বিভিন্ন টালবাহানা চলছে। তার মধ্যেই এবার গোটা ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ দাবি করে আদালতে মামলা রুজু হল। আইনজীবিদের ধারণা যে, এই মামলার ফলে আবারও হয়তো পিছিয়ে যেতে চলেছে তাদের ফাঁসির দিন।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment