বাংলাসহ চার রাজ্যের নির্বাচন আর কুম্ভে শাহী স্নান ভারতে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ শুরুর মূল কারণ হিসেবে উঠে এসেছে এই দুটি ঘটনা। গত বছর দিল্লির বুকে তাবলিঘি জামাতের ঘটনা ও এখনও স্পষ্ট।
করোনার জেরে ত্রস্ত ভারতের জনজীবন। মর্গ উপচে পড়ছে মৃতদেহে। হাসপাতালে নেই জায়গা। এই অবস্থায় দাড়িয়ে সচেতনতা নেই আম আদমির। এখানে দিনরাত এক করে অমানুষিক পরিশ্রম করে চলেছেন ডাক্তাররা সেখানেই ভয়ঙ্কর ছবি ধরা পরল। ফের ধর্মপ্রাণ একদল লোকের জন্য বিপদের মুখে সমাজ। শুক্রবারের নমাজ পড়তে উপচে পড়া ভিড় দেখা গেল হায়দরাবাদের চারমিনারের কাছে অবস্থিত মক্কা মসজিদে।
প্রসঙ্গত, রমজানমাসে ইসলাম ধর্মাবলম্বীরা কড়া নিয়ম-কানুন মেনে দিনে পাঁচবার নমাজ পড়েন। শুক্রবার অর্থাৎ জুম্মাবার দিনটিকে নমাজ পড়ার জন্য বিশেষ মানা হয়। গতকাল রমজান মাসের শেষ শুক্রবার হওয়ায়, ভিড় তাই উপচে পড়ছিল মসজিদগুলিতে।
আর সেই রকমই একটি ভয়ঙ্কর ছবি ধরা পরল মক্কা মসজিদে। যখন ডবল মাস্কিং করতে বলা হচ্ছে সেখানে একই ছাদের নীচে শতাধিক মানুষ নমাজ পড়তে আসেন হায়দরাবাদে, এবং অধিকাংশের মুখই মাস্কহীন।
বিগত কয়েকদিন ধরেই তেলঙ্গনায় প্রতিদিন ছয় হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। কেবল গত ২৪ ঘণ্টায় সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়। বর্তমানে রাজ্যে ৪ লক্ষ ৮৭ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন । তবুও হুঁশ নেই সাধারন মানুষের। কি করবে সরকার?





