গোটা দেশবাসী যখন চাইছিল ধর্ষণকারীদের চরম শাস্তি হোক। বাস্তবেও তাই হল। আজ শুক্রবার সকালে চাতানপল্লী এলাকায় যেখানে পশু চিকিৎসককে পুড়িয়ে মারা হয়েছিল সেখানে আজ চার ধর্ষণকারীকে নিয়ে যায় হায়দরাবাদ পুলিশ।
সেই এলাকায় নিয়ে গিয়ে পুলিশ ধর্ষণকারীদের থেকে ঘটনার পূনঃনির্মাণ করার চেষ্টা করে। ঠিক সেই সময়েই পুলিশ হেফাজতে থাকা ধর্ষণকারীরা পালাবার চেষ্টা করে বলে দাবি হায়দরাবাদ পুলিশ।
আরও পড়ুন – জেলে হায়দরাবাদের ধর্ষকদের রাতের মেনু মটন কারি।
এইসময় পুলিশ অনেকবার তাদের আত্মসমর্পণ করার অনুরোধ করলেও তারা কর্ণপাত করেনি। এরপরেই কর্তব্যরত পুলিশ আধিকারিকরা ৪৪নং জাতীয় সড়কের উপর এনকাউন্টারে সোজা খতম করে দেয় চার ধর্ষণকারীকে।





