কংগ্রেস শাসিত রাজস্থানের ধর্ষিতার কাছে যাননি রাহুল-প্রিয়ঙ্কা! আমার আর হাথরসের মেয়েটির মধ্যে কি পার্থক্য আছে? প্রশ্ন নির্যাতিতার!

যোগী (Yogi adityanath) শাসিত উত্তর প্রদেশে ঘটে যাওয়া নারকীয় ধর্ষণকাণ্ডের প্রতিবাদে সরব হয়েছে গোটা দেশ। বিক্ষোভের আগুনে জ্বলছে সব জায়গায়। ছুটে গেছেন প্রাায় সমস্ত বিরোধীদলের নেতা নেত্রীরাই। অনেকদিন পর জ্বলে উঠেছে সংবাদমাধ্যমও (media)।

প্রথমদিন ঢুকতে না পারলেও দ্বিতীয় দিন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢড়া (Rahul and Priyanka Gandhi)। তবে এমন নয় ১৩০ কোটির ভারতবর্ষে এটিই প্রথম ধর্ষণের ঘটনা। আমাদের দেশে প্রায় প্রত্যেক দিনই কোন‌ও না কোন‌ও মেয়ে ধর্ষণের শিকার হয়।

তবে হঠাৎ কোন‌ও ঘটনার ওপর আলো পড়ে একটু বেশি। আর সেখান থেকেই নিজের নিজের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ছুটে যায় কিছু মানুষ। যেমন এই ঘটনার মধ্যেই লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছে আরও একটি নারকীয় নির্যাতনের ঘটনা।‌

যে কংগ্রেস হাইকমান্ড ছুটে গিয়েছিল হাথরসের নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াবার জন্য সেই নেতা নেত্রীর‌ই দেখা নেই ঘরের মেয়ের নির্যাতিত হওয়ার পর। ‌কংগ্রেস শাসিত রাজস্থানের (Rajasthan) বারান জেলায় এক মহিলাকে বন্দি বানিয়ে তাকে দীর্ঘ এক মাস ধরে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সংবাদমাধ্যমে নির্যাতিতা জানিয়েছেন, ১লা জুলা ২০২০ তে দুজন এসে ভয় দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। সেখানে তাকে একমাস একটি কামরায় বন্ধ করে গণধর্ষণ করে। শুধু ধর্ষণ করেই শান্তি পেত না ধর্ষকরা, তাঁরা রাতের বেলায় বেধড়ক মারধোরও চালাত।

অনেক কষ্টে নির্যাতিতা ধর্ষকদের হাত ছাড়া পায়, এরপর তিনি ৭ই আগস্ট সীসবালি থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে পুলিশ এই বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়ার আগ্রহ দেখায় না। নির্যাতিতার কথায়, এখন‌ও পর্যন্ত কোনও অভিযুক্তকেই গ্রেফতার করেনি পুলিশ।

হাথরস কাণ্ড নিয়ে রাহুল গান্ধীর সরব হওয়ার পর বারানের নির্যাতিতা এই মহিলা প্রশ্ন করেছেন রাহুল গান্ধী বারানে কেন আসছেন না? বিগত কয়েকদিন ধরে রাজস্থান থেকে মহিলাদের উপর অত্যাচারের নানান ঘটনা সামনে আসছে, কিন্তু রাজস্থানের ঘটনা গুলো নিয়ে সবাই চুপ।

একসঙ্গেই এই নির্যাতিতা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে প্রশ্ন করে বলেছেন, ‘রাহুল গান্ধী বারানে কেন আসছেন না? রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট অন্য রাজ্যে কিছু ঘটলে সেখানে চলে যান, কিন্তু ওঁর নিজের রাজ্যে এরকম ঘটনা ঘটে গিয়েছে উনি একবারও খোঁজ নিয়েছেন? আমার মধ্যে আর হাথরসের মেয়েটির মধ্যে কি পার্থক্য আছে? অন্যায় তো আমার সঙ্গেও হয়েছে। আমিও হাথরসের মেয়েটির মতই। আমি চাই আমার সাথেও ন্যায় হোক। রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধী বারানে আসুক। আমার সাথে যা হয়েছে শুনুক, আর আমাকে ন্যায় পাইয়ে দিক” তাহলে প্রশ্ন উঠছে অত্যাচারের চরম মাত্রা ছাড়ালে বা মৃত্যু হলে তখনই কি নেতা-নেত্রীদের দেখা মিলবে? নাকি নিজের ঘরের ঘটনাকে পাত্তা না দিয়ে অন্যের ঘরে ঝাঁপালে ফায়দা বেশি কোনটা?

আরও অন্যান্য খবর